• যোগাযোগ
শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

সরকারকে জোর করে সরাতে হবে : মির্জা ফখরুল

নভেম্বর ২৩, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে না পারলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জোর করে সরকারকে সরাতে হবে। এ ছাড়া সম্ভব নয়। অধিকার ফিরিয়ে আনতে চাই আমরা। এ সরকার সবকিছু শেষ করেছে। লুটপাট করে এ দেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘এই পাথর সরাতে না পারলে দেশের অস্তিত্ব থাকবে না। তাই শক্ত হ্যামার দিয়ে বল প্রয়োগ করে এই পাথরকে সরাতে হবে। এই পাথর সরাতে না পারলে দেশের অস্তিত্ব থাকবে না। স্বাভাবিক পদ্ধতিতে এই পাথর সরানো যাবে না। দেশের ছাত্রসমাজ, যুবসমাজকেই এই পাথর সরানোর নেতৃত্ব দিতে হবে। সামনে এগিয়ে আসতে হবে, সকল বাধা দূর করে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকে এই সরকার জনগণের সমর্থনে ক্ষমতায় আসেনি। তারা জোর করে গুম, খুন করে ক্ষমতা দখল করে আছে।’ তিনি বলেন, সরকার ক্ষমতা হারানোর ভয়ে প্রধান বিচারপতিকে (এস কে সিনহা) জোর করে ছুটিতে পাঠিয়েছে। আবার তাকে জোর করে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এই সবের মধ্য দিয়ে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। এই অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।’

আলোচনা সভায় ছাত্রদলের সভাপতি রাজিব আহসানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

সূত্র: এনটিভি অনলাইন

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD