শনিবার, মে ২, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

সমাবেশ করার আশ্বাস পাওয়া গেছে: রিজভী

নভেম্বর ৭, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

৭ নভেম্বর উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার নতুন তারিখ ১২ নভেম্বর নির্ধারণ করেছে বিএনপি। এ আগেও ৮ ও ১১ নভেম্বর সমাবেশ করার সিদ্ধান্তের কথা জানিয়েছিল বিএনপি।

৭ নভেম্বর বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে। সমাবেশ করার অনুমতি পেয়েছেন কি না, জানতে চাইলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রথম আলোকে বলেন, সরকার থেকে এখনো আনুষ্ঠানিক অনুমতি পাওয়া যায়নি। তবে ওই দিন সমাবেশ করা সম্ভব হবে বলে আশ্বাস পাওয়া গেছে।

বিএনপির সমাবেশের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের একজন কর্মকর্তা বলেন, এখনো অনুমতি দেওয়া হয়নি। সময় পরিবর্তন করে তাঁরা তিন দফা আবেদন দিয়েছেন। পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ ব্যাপারে পুলিশ সিদ্ধান্ত জানাবে।

গতকাল সোমবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আশা করি, সরকার সমাবেশে বাধা দেবে না।’

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার ইচ্ছাকৃতভাবে বিএনপিকে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে দেয়নি। এ জন্য সরকার ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। তিনি বলেন, কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সম্মেলনের অজুহাত দিয়ে সরকার বিএনপিকে জিয়াউর রহমানের মাজারে যেতে দেয়নি। এ জন্য ইচ্ছাকৃতভাবে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে রেখেছে।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। মানুষ অতিষ্ঠ। দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে বিএনপি ‘আন্দোলন’ করছে। তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত বিএনপি দেশের জনগণকে সঙ্গে নিয়ে ‘অপশাসন’ দূর করবে, দেশে পরিবর্তন আনবে।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপি সংঘাতের পথে যেতে চায় না। সংঘাত যেন না হয়, সে জন্য বিএনপি আলাপ-আলোচনার কথা বলে আসছে। সংলাপের মাধ্যমে দেশের চলমান সংকট মোকাবিলা করা সম্ভব।

১১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর সমাবেশটি ১২ তারিখ অনুষ্ঠিত হবে বলে জানান ফখরুল ইসলাম। তিনি বলেন, সরকার সমাবেশে কোনো বাধা দেবে না, সার্বিক সহযোগিতা করবে—এটা বিএনপি আশা করছে। কোনো ধরনের বাধা দিলে সরকার আবারও প্রমাণ করবে তারা গণতন্ত্র চায় না।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬
Home Post

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

    0 shares
    Share 0 Tweet 0
  • অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    0 shares
    Share 0 Tweet 0
  • রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

    0 shares
    Share 0 Tweet 0
  • বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD