বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

আহত যুবদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন খালেদা জিয়া

অক্টোবর ২৯, ২০১৭
in Top Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

চকরিয়ায় গাড়ির ধাক্কায় আহত যুবদল নেতার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার সন্ধ্যার পর দৈনিক যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস।

রোববার চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি চকরিয়া পৌঁছলে হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান মনির (৩৬)গাড়ির সঙ্গে ধাক্কা লেগে আহত হন।

শাহজাহান মনিরকে প্রথমে চকরিয়ার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খালেদা জিয়ার গাড়ির ধাক্কায় শাহজাহান মনির আহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ফখরুদ্দিন ফরায়েজি। তিনি বলেন, ম্যাডামের গাড়ির ধাক্কায় শাহজাহান মনির পায়ে আঘাত পেয়েছেন। তাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়াকে একনজর দেখতে হুমড়ি খেয়ে পড়েন। বিএনপি নেতা শাহজাহান মনির এ সময় খালেদা জিয়ার গাড়ির সামনে হাঁটছিলেন। তার গাড়িটি একটু গতিতে চললে শাহজাহান মনিরের গায়ে গাড়ির ধাক্কা লাগে। এতে তিনি আহত হয়ে রাস্তার পাশে পড়ে যান। পরে বিএনপির নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। জানা গেছে, তার পায়ের গোড়ালির হাড় ভেঙে গেছে।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬
Home Post

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • Finest First Put Added bonus Casinos Zero Betting ten Wager Totally free Gambling enterprise Bonuses

    0 shares
    Share 0 Tweet 0
  • জনাব খন্দকার গোলাম ফারুক, নাকে খত দিন!

    0 shares
    Share 0 Tweet 0
  • আজ ইমাম হাসান আল বান্নার ৭৫ তম শাহদাতবার্ষিকী

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD