শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

আলোচনা যেন শুধু লোক দেখানো না হয়: ইসিকে বিএনপি

অক্টোবর ১৫, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিসহ ২০টি প্রস্তাব দিয়েছে বিএনপি। বিএনপির পক্ষ থেকে কমিশনকে এও বলা হয়, আলোচনা যেন শুধু লোক দেখানো না হয়।

রোববার বেলা ১১টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে এ সংলাপ শুরু হয়।

আড়াই ঘণ্টার সংলাপ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, খোলামেলা আলোচনা হয়েছে। আমরা বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সংলাপ নিয়ে খুব আশাবাদী নই। তবে কিছুটা আশা রাখতে চাই।

তিনি বলেন, আমরা ইসিকে বলেছি- এ আলোচনা যেন শুধু লোক দেখানো না হয়। আলোচনা থেকে বেরিয়ে আসা সিদ্ধান্ত যেন বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়।

জবাবে কমিশন আমাদের জানিয়েছে, আমরা আমার সীমার মধ্যে প্রয়োজনীয় সব কিছুই করব।

সংলাপে বিএনপির দেয়া প্রস্তাবে কি রয়েছে, তা জানতে চাইলে বলেন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন। নির্বাচনের আগে সংসদ ভেঙে দিয়ে সহায়ক সরকার গঠন। সব দলের নির্বাচনী প্রচারণার জন্য এখন থেকেই সমান সুযোগ তৈরি। সরকারের সঙ্গে রাজনৈতিক দলের কার্যকর সংলাপের আয়োজন। নির্বাচনে ইভিএম ব্যবহার না করা। রাজনৈতিক দলের নেতাকর্মীদের নামে দেয়া মামলা প্রত্যাহার ও মুক্তি দেয়াসহ ২০ দফা দাবি রয়েছে আমাদের প্রস্তাবে।

সংলাপে বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য, উপদেষ্টা ও সিনিয়র যুগ্ম মহাসচিবসহ ২০ সদস্য এতে অংশ নেন।

ইসির পক্ষে নেতৃত্ব দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। এ ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন অপর চার নির্বাচন কমিশনার, ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আগামী নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ধারাবাহিকভাবে রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এ সংলাপের আয়োজন করেছে।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার গোলামী করেও রক্ষা পেলোনা এমপি হারুন!

    0 shares
    Share 0 Tweet 0
  • ৫০ হাজার টাকার বেতনেও চালেনা না সংসার

    0 shares
    Share 0 Tweet 0
  • Novoline Book Of Ra Für nüsse Zum besten geben

    0 shares
    Share 0 Tweet 0
  • জনাব খন্দকার গোলাম ফারুক, নাকে খত দিন!

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD