• যোগাযোগ
রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

ঢাবির ‘গ’ ইউনিটে ৮৫ ভাগ ফেল

সেপ্টেম্বর ১৮, ২০১৭
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, ৮৫ দশমিক ২৫ শতাংশ ফেল করেছে। উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ১৪ দশমিক ৭৫ শতাংশ। গত বছর এ ইউনিটে ৫ দশমিক ৫২ শতাংশ শিক্ষার্থী পাস করেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ১৬৮ জন, যা শতকরা হারে ১৪ দশমিক ৭৫ ভাগ। এ বছর এ ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য আবেদনকারীর সংখ্যা ছিল ২৮ হাজার ২৪৮ জন। এর মধ্যে অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ২৪ হাজার ৮০ জন।

শিক্ষার্থীরা মোবাইল এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পরীক্ষার ফল জানতে পারবেন। যেকোনো মোবাইল অপারেটরের মেসেজ অপশনে গিয়ে DU স্পেস GA স্পেস ভর্তি পরীক্ষার রোল নম্বর টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফিরতি এসএমএস এ ফলাফল জানতে পারবেন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসইট admission.eis.du.ac.bd থেকেও ফলাফল জানতে পারবেন।

পাসকৃত (মেধাক্রম ১-১৩০০) শিক্ষার্থীদের আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত এবং বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে বলা হয়েছে।

কোটায় উত্তীর্ণদের ১৯ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত এবং বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে বলা হয়েছে।

শিক্ষার্থীরা ফল নিরীক্ষণের জন্য ১৯ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর শুক্রবার ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD