শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

‘আগামী নির্বাচনে পরাজয় ঘটলে পরিণতি হবে ভয়াবহ’

সেপ্টেম্বর ১৫, ২০১৭
in Top Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, আগামী নির্বাচনে পরাজয় ঘটলে পরিণতি হবে ভয়াবহ। তখন বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকবে। তাদের তাণ্ডবে শুধু সংখ্যালঘু নয়, বহু মানুষকে দেশ ত্যাগ করতে হবে। তাই আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য সবাইকে কাজ করতে হবে।

আজ শুক্রবার বরিশালের অশ্বিনী কুমার হলে জেলা ওয়ার্কাস পার্টির কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন ধরেই বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে। এবারের হামলায় প্রায় ৩ লাখ ৮০ হাজার রোহিঙ্গা এদেশে এসেছে। তাদের আশ্রয় দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে প্রসংশিত হয়েছেন।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বিএনপির অভিযোগের কোন ভিত্তি নেই। বাংলাদেশ একটি সঙ্কটে রয়েছে। রাখাইন নিয়ে আন্তর্জাতিক চাল রয়েছে। এই সঙ্কটকে কাজে লাগিয়ে বিএনপি-জামায়াত ফায়দা লুটতে চায়। এ বিষয়ে আমাদের খেয়াল করতে হবে।

বাংলাদেশের ওয়ার্কাস পার্টির জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলুর সভাপতিত্বে কর্মী সমাবেশে আরও বক্তৃতা করেন মোস্তফা লুৎফুল্লা এমপি, শেখ মো. টিপু সুলতান এমপি প্রমুখ।

সূত্র: মানবজমিন

Save

সম্পর্কিত সংবাদ

Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬
Home Post

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার গোলামী করেও রক্ষা পেলোনা এমপি হারুন!

    0 shares
    Share 0 Tweet 0
  • ৫০ হাজার টাকার বেতনেও চালেনা না সংসার

    0 shares
    Share 0 Tweet 0
  • Novoline Book Of Ra Für nüsse Zum besten geben

    0 shares
    Share 0 Tweet 0
  • জনাব খন্দকার গোলাম ফারুক, নাকে খত দিন!

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD