• যোগাযোগ
রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

কথা কম বলুন, প্রধান বিচারপতিকে তোফায়েল

সেপ্টেম্বর ১৩, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

প্রধান বিচারপতি এস কে সিনহাকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘আপনাকে আমি শ্রদ্ধা করি, কথা কম বলুন, কারণ কথা কম বলা ভালো।’

তিনি বলেন, আপনার আগেও অনেকে প্রধান বিচারপতি হয়েছেন, তারা তো এতো কথা বলেননি।

আজ সন্ধ্যা সাড়ে সাতটায় জাতীয় সংসদে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, আমাদের সংবিধানে বলা হয়েছে, জনগণই সকল ক্ষমতার উৎস। আর এই জনগণের ভোটে নির্বাচিতরাই এই সংসদের সদস্য। যখন কেউ এই সংসদকে হেয় করে, ছোট করে কথা বলে তখন কষ্ট হয়, জনগণও কষ্ট পায়।

ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙগ রায় প্রকাশের আগে যাদেরকে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) নিয়োগ দেয়া হয়েছে তাদের সমালোচনা করে তোফায়েল আহমেদ বলেন, তারা কারা, যাদেরকে আপনি অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দিয়েছে? এরা ছাড়া আর কাউকে আদালতের বন্ধু হিসেবে পাওয়া যায়নি। এরা তো কেউ আওয়ামী লীগ করেন না। তিনি ড. কামাল হোসেনের সমালোচনা করে বলেন,  উনি আওয়ামী লীগের শত্রু, প্রধানমন্ত্রীর শত্রু। এছাড়া ব্যরিস্টার আমিরুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, এ জে মাহমুদ আলী, হাসান আরিফ, ফিদা কামাল, আবদুল ওয়াদুদ, টিএইচ খান, মিস্টার ফারুকী ও আজমল হোসেন এর নাম উল্লেখ করে তোফায়েল আহমেদ একজন ছাড়া বাকীদের সমালোচনা করেন।

তোফায়েল আমহেদ বলেন , এরা কারা সবাই জানেন।

রায়ের পর্যবেক্ষণে সংসদ, বঙ্গবন্ধু, নির্বাহী বিভাগ সহ যেসব মন্তব্য সংসদের কাছে আপত্তিকর তা বাতিলে আইনমন্ত্রীকে যথাযথ আইনি পদক্ষেপ নেয়ার অনুরোধ করেন তোফায়েল আহমেদ।

সূত্র: শীর্ষনিউজ

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD