বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

রিজভীর প্রশ্ন, পররাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নেই কেন?

সেপ্টেম্বর ৯, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে সরকারের কোনো তৎপরতা নেই। এমনকি তাদের পক্ষ থেকে জোরালো কোনো প্রতিবাদও চোখে পড়ছে না।

আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে এবং বাংলাদেশে তাদের আশ্রয় দেওয়ার দাবিতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ—বিএসপিপি আয়োজিত মানববন্ধনে রিজভী এসব কথা বলেন।

কর্মসূচিতে প্রধান অতিথি রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের পররাষ্ট্রমন্ত্রী কী করছেন? তাঁর কোনো তৎপরতা নেই কেন? তাঁদের দলের সাধারণ সম্পাদক বলছেন, আমরা কি যুদ্ধ করব। যুদ্ধ না করেন জোরালো প্রতিবাদ তো করবেন।’

মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান ও স্টেট কাউন্সিলর অং সান সু চির সমালোচনা করে রিজভী বলেন, তিনি ক্ষমতার জন্য বারবার সামরিক বাহিনীর পকেটে ঢুকেছেন। সামরিক বাহিনীকে সমর্থনের মাধ্যমে তাঁর বর্বরতা সামনে আসছে।

রোহিঙ্গা সংকট সমাধানে পররাষ্ট্রনীতি জোরদার করা এবং সরকারের পক্ষ থেকে মিয়ানমারের ওপর চাপ তৈরির আহ্বান জানান তিনি।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    আগস্ট ২৫, ২০২৬

    যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    মে ৪, ২০২৬

    শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    মে ২, ২০২৬

    হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    এপ্রিল ২০, ২০২৬

    বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD