বুধবার, মার্চ ১৮, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

৫০ বার পেছালো সাগর-রুনি হত্যার প্রতিবেদন জমার তারিখ

আগস্ট ২৩, ২০১৭
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজ বুধবারের ধার্য দিনে আদালতে জমা পড়েনি।

আগামী ৮ অক্টোবর প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ দিয়েছেন ঢাকার মহানগর হাকিম মাজহারুল হক। এ নিয়ে ৫০ বার মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পেছাল। এখন মামলাটি তদন্ত করছে র‍্যাব।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সকালে রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ মেলে।

সাগর-রুনি হত্যাকাণ্ডে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে এসে ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার কথা বলেছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। ৪৮ ঘণ্টা থেকে পাঁচ বছর পেরিয়ে গেছে। কিন্তু এই মামলার ফলাফল এখনো শূন্য।

মামলাটি প্রথম তদন্ত করে শেরেবাংলা নগর থানার পুলিশ। তারপর মামলার তদন্তভার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) দেওয়া হয়। দুই মাসের বেশি সময় তদন্ত করে ডিবি রহস্য উদ্‌ঘাটনে ব্যর্থ হয়। একপর্যায়ে হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার র‍্যাবকে দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত র‍্যাব এই ঘটনার কোনো কিনারা করতে পারেনি। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সংস্থাটি আদালতের কাছে বারবার সময় চেয়ে আসছে। আদালত প্রতিবারই সময় মঞ্জুর করেছেন।

চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে সরকারের পক্ষ থেকে অনেক বড় বড় প্রতিশ্রুতি উচ্চারণ সত্ত্বেও মামলাটি বস্তুত থেমে রয়েছে।

যুক্তরাষ্ট্রে পাঠানো কিছু আলামতের পরীক্ষার প্রতিবেদন হাতে পেলে মামলার রহস্য উদ্‌ঘাটিত হবে বলে আগে থেকে বলে আসছিলেন র‍্যাবের সংশ্লিষ্ট কর্মকর্তারা। কিন্তু সেসব প্রতিবেদন তাঁরা হাতে পাওয়ার পরেও মামলার রহস্য উদ্‌ঘাটিত হয়নি।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে এই মুজতবা খামেনী?

মার্চ ১০, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬
Home Post

বদর যুদ্ধের অর্থনৈতিক ও পারিপার্শিক বিশ্লেষণ

মার্চ ৭, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • একনজরে বদর যুদ্ধের ঘটনাবলি

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে এই মুজতবা খামেনী?

মার্চ ১০, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬

বদর যুদ্ধের অর্থনৈতিক ও পারিপার্শিক বিশ্লেষণ

মার্চ ৭, ২০২৬

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD