• যোগাযোগ
রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

আবার আমরা দুঃসময়ে পতিত হয়েছি

আগস্ট ১২, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘আবার আমরা দুঃসময়ে পতিত হয়েছি। চক্রান্তের মুখে পড়েছি। ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের উন্নয়ন ও শেখ হাসিনার অর্জনকে পণ্ড করার জন্য একটি দল বিষধর সাপের মতো সুযোগ পেলেই ছোবল মারে।’

শুক্রবার বিকেলে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

দলের নেতা-কর্মীদের মানসিক, রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি সুপ্রিম কোর্টের একটি রায়কে কেন্দ্র করে মনে হয় ক্ষমতার সিংহ দরজার কাছাকাছি চলে এসেছে। আবার গর্ত থেকে উঠে লাফালাফি শুরু করে দিয়েছে। আমাদের প্রস্তুত থাকতে হবে। এই অপশক্তিকে প্রতিরোধ করতে হবে। এদের ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’ তিনি বিএনপির উদ্দেশে বলেন, জনগণকে পাশে পায় না। আবার গর্তে ঢুকে যায়। ইস্যুর পর ইস্যু খুঁজে। সব ইস্যুই তাদের মাঠে মারা যায়।

বিএনপির সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আন্দোলন করতে পারেনি সাড়ে আট বছরে। বাংলাদেশের মানুষ জানে বিএনপি মানেই হচ্ছে বিষ আর লাশ। পুড়িয়ে মারা শত শত মানুষের লাশ। লুটপাটের হাওয়া ভবনের অপর নাম হচ্ছে বিএনপি। তারা আবার ক্ষমতায় এলে ভয়ংকর অমানিশায় পতিত হতে হবে।

ওবায়দুল কাদের স্বেচ্ছাসেবক লীগের নেতাদের উদ্দেশে বলেন, ‘আমি জেনে খুব খুশি হয়েছি যে স্বেচ্ছাসেবক লীগে টাকা দিয়ে কোনো পদ দেওয়া হয় না। এটা (টাকা দিয়ে পদ দেওয়া) খুব খারাপ, কিন্তু এটা যারা করে, তারা দলের, নিজের এবং দেশের ক্ষতি করে। দল ভারী করার জন্য খারাপ লোকদের এ পার্টিতে জায়গা দেবেন না।’
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের সঞ্চালনায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সাংসদ শেখ ফজলে নূর তাপস প্রমুখ।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD