শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

উন্নয়নের সুফল পাচ্ছে মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই ২৭, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ আবার আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসবে। কারণ, তারা আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সুফল উপভোগ করছে। আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতা বজায় থাকার কারণেই এটি সম্ভব হয়েছে।

আজ বৃহস্পতিবার গণভবনে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের নেতা-কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বিএনপি-জামায়াতের নাশকতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শত্রুপক্ষ গতবারের নির্বাচনকে নষ্ট করতে সব ধরনের চেষ্টা করেছে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও মানুষ তাদের ষড়যন্ত্র রুখে দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বনেতারা এখন আর বাংলাদেশকে করুণার চোখে দেখেন না; বরং মর্যাদার দৃষ্টিতে দেখেন।

প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো ত্যাগের মানসিকতা নিয়ে চলতে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘দেশ ও জনগণের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারবে, সেটা ভাবার পর পথে নামতে হবে।’

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা এম আবু কাওসার ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ বক্তব্য দেন।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে এই মুজতবা খামেনী?

মার্চ ১০, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬
Home Post

বদর যুদ্ধের অর্থনৈতিক ও পারিপার্শিক বিশ্লেষণ

মার্চ ৭, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • একনজরে বদর যুদ্ধের ঘটনাবলি

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে এই মুজতবা খামেনী?

মার্চ ১০, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬

বদর যুদ্ধের অর্থনৈতিক ও পারিপার্শিক বিশ্লেষণ

মার্চ ৭, ২০২৬

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD