বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

আল আকসায় ইসরাইলি বাধা: জামায়াতের বিক্ষোভ কাল

জুলাই ২৬, ২০১৭
in Top Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

মুসলমানদের প্রথম কিবলা পবিত্র আল-আকসা মসজিদে মুসলমানদের নামাজ আদায় করার জন্য প্রবেশ করতে দখলদার ইসরাইলীদের বাধা প্রদান এবং মুসলমানদের উপর বর্বরোচিত হামলা চালিয়ে হত্যা ও আহত করার ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে আগামীকাল ২৭ জুলাই বৃহস্পতিবার সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ২৬ জুলাই সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কর্মসূচী ঘোষণা করেন।

বিবৃতিতে তিনি বলেন, “মুসলমানদের প্রথম কিবলা পবিত্র আল-আকসা মসজিদে মুসলমানদের নামাজ আদায়ে বাধা প্রদান করে মুসলমানদের উপর বর্বরোচিতভাবে হামলা চালিয়ে হত্যা ও আহত করে ইসরাইলী সরকার যে ন্যক্কারজনক কাজ করেছে তার নিন্দা জানানোর কোন ভাষা নেই।

তিনি বলেন, অবৈধ দখলদার ইসরাইলীরা মুসলমানদের প্রথম কিবলা পবিত্র আল-আকসা মসজিদে মুসলমানদের নামাজ আদায়ের জন্য প্রবেশ করতে না দিয়ে জাতিসংঘ কর্তৃক ঘোষিত মানবাধিকার সনদ চরমভাবে লংঘন করেছে। ইসরাইলীদের নৃশংস আদিম বর্বরতার বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানগণ প্রতিবাদে সোচ্চার হচ্ছে। মুসলমানদের প্রথম কিবলা পবিত্র আল-আকসা মসজিদকে ইহুদীদের কবল থেকে মুক্ত করা মুসলিম উম্মাহর ঈমানী দায়িত্ব। আমি আশা করি এ দায়িত্ব পালনে গোটা মুসলিম উম্মাহ দৃঢ়ভাবে এগিয়ে আসবে।

বিবৃতিতে বলা হয়, মুসলমানদের প্রথম কিবলা পবিত্র আল-আকসা মসজিদে নামাজ আদায়ের জন্য মুসলমানদের প্রবেশ করতে ইসরাইলী সরকারের বাধা প্রদান এবং মুসলমানদের উপর হামলা চালিয়ে তাদের হত্যা ও আহত করার ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমি আগামীকাল ২৭ জুলাই বৃহস্পতিবার সারা বাংলাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করছি।

ঘোষিত এ বিক্ষোভ কর্মসূচী শান্তিপূর্ণভাবে পালন করার জন্য তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখার প্রতি আহ্বান এবং দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

বিজ্ঞপ্তি

সম্পর্কিত সংবাদ

Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬
Home Post

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

    0 shares
    Share 0 Tweet 0
  • সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • নির্বাচন কমিশনের আচরণে পক্ষপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD