• যোগাযোগ
সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

ফাঁকা মাঠে গোল দিতে চাই না: কাদের

জুন ১২, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

আগামী নির্বাচনে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বী চায় বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘গত জাতীয় নির্বাচনে বিএনপি নিজেরাই নিজেদের বাদ দিয়েছে। তারা নিজেরা যদি নিজেদের বাদ না দেয়—আমাদের কোনো ইচ্ছা নেই; আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না।’

আজ সোমবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগের দুই দিনব্যাপী বর্ধিত সভা ও প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনের বেশি দেরি নেই। দেখে শুনে যাচাই-বাছাই করে জনগণের জরিপের ভিত্তিতে যাঁরা জনগণের কাছে গ্রহণযোগ্য, আওয়ামী লীগ তাঁদের মনোনয়ন দেবে। যাঁরা জনগণের কাছে গ্রহণযোগ্য নন, যাঁরা তাঁদের কর্মকাণ্ডের জন্য জেতার যোগ্য প্রার্থী (উইনেবল ক্যান্ডিডেট) নন—তাঁদের কাউকে মনোনয়ন দেওয়া হবে না। নির্বাচন উপলক্ষে প্রত্যেক নির্বাচনী এলাকায় ছাত্রলীগের দক্ষ, মেধাবী ও ভালো চরিত্রের নেতা-কর্মীদের নিয়ে টিম গঠন করার আহ্বান জানান তিনি।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ছাত্রলীগ ছাড়া আন্দোলন হয় না, নির্বাচন হয় না। তবে তা করতে হবে গণতন্ত্র মেনে। ছাত্রলীগকে কেউ যেন নিজের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে না পারে।

ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ বক্তব্য দেন।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD