রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home অন্যান্য খবর

ভারতে গরু জবাই করবে সন্দেহে দুই মুসলিমকে পিটিয়ে হত্যা

মে ১, ২০১৭
in অন্যান্য খবর
Share on FacebookShare on Twitter

গরু জবাই করবে সন্দেহে ভারতে দুইজন মুসলিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

রোববার আসামের নগাঁও জেলায় এঘটনা ঘটে। খবর বিবিসি বাংলা’র।

নিহতদের একজনের নাম আবু হানিফা এবং অপরজনের নাম রিয়াজউদ্দিন আলী।

আসামের একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা দেবরাজ উপাধ্যায় জানান, দুই ব্যক্তি গ্রামের মাঠ থেকে ‘গরু চুরি করার সময়’ গ্রামবাসীরা তাদের ধাওয়া করে এবং লাঠি দিয়ে পেটায়। জবাই করার উদ্দেশ্যে গরু চুরি করছিল-এমন সন্দেহ থেকেই ওই দুজনকে আক্রমণ করে তারা।

হামলায় আহত ব্যক্তিদের হাসপাতালে নেয়ার আগেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

এর আগেও ভারতে মুসলমানদের ওপর এ ধরনের হামলার ঘটনা ঘটেছে। কট্টরপন্থী হিন্দু জাতীয়তাবাদী সংগঠনগুলোকে এজন্য দায়ী করা হয়।

একটি মানবাধিকার সংস্থার রিপোর্টে বলা হয়েছে, ২০১৫ সালের মে মাস থেকে গরু ইস্যুকে কেন্দ্র করে ১০ জন মুসলমানকে হত্যা করা হয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, ২০১৪ সালে ভারতে হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি ক্ষমতায় আসার পর মুসলমানদের ওপর এ ধরনের হামলা বেড়েছে।

এসব ক্ষেত্রে গুজব ছাড়ানো হয়েছে যে, তারা গরুর মাংসের জন্য গরু কেনা-বেচা এবং জবাই করছে। এ ধরনের এক অভিযোগে ১২ বছর বয়সী এক কিশোরকেও হত্যা করা হয়েছে।

মূলত বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন এসব হত্যাকাণ্ডে নেতৃত্ব দিচ্ছে বলে ধারণা করা হয়।

সম্পর্কিত সংবাদ

অন্যান্য খবর

বেআইনীভাবে নিযুক্ত হয়েছে আইআইইউসি’র উপাচার্য

সেপ্টেম্বর ২০, ২০২৩
অন্যান্য খবর

আজ বঙ্গ বিজয়ের দিন

মে ১০, ২০২৩
অন্যান্য খবর

কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই

এপ্রিল ৩০, ২০২৩

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    এপ্রিল ১৮, ২০২৬

    বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    এপ্রিল ১৩, ২০২৬

    অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    এপ্রিল ৯, ২০২৬

    চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

    এপ্রিল ৭, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD