• যোগাযোগ
শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

রিজার্ভ চুরির নিউজ: বিবি’র কর্মকর্তারা চুপ কেন?

মে ১৫, ২০২৪
in Home Post, জাতীয়
রিজার্ভ চুরির নিউজ: বিবি’র কর্মকর্তারা চুপ কেন?

নর্থইষ্ট পত্রিকার নিউজ কাটিং

Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক:

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে আবারো কয়েক বিলিয়ন ডলার চুরি করে নিয়ে গেছে ভারতীয় হ্যাকাররা। এমন একটা চাঞ্চল্যকর নিউজ মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম নর্থইস্ট নিউজ প্রকাশ করেছে। গণমাধ্যমটি বলছে, কমপক্ষে তিনজন কর্মকর্তা রিজার্ভ চুরির বিষয়টি তাদেরকে নিশ্চিত করেছেন। এছাড়া ভারত ও বাংলাদেশ সরকার রিজার্ভ চুরির ঘটনাটি জানে। দুই দেশের গোয়েন্দা সংস্থাও বিষয়টি নিয়ে তদন্ত করছে। আর ঘটনাটি ঘটেছে কিছু দিন আগে। আর বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ যে সাংবাদিকদের প্রবেশ করতে দিচ্ছে না সেটাও নিউজে উল্লেখ করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমে রিজার্ভ চুরির এই নিউজ প্রকাশের পরই বাংলাদেশে তোলপাড় শুরু হয়ে গেছে। দেশের গণমাধ্যমগুলোও এ নিয়ে নিউজ করছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে তুলকালাম চলছে। সবাই জানতে চাচ্ছেন, আসলে কী ঘটেছে? তবে সম্প্রতি রিজার্ভ কমে তলানীতে আসার কারণে এখন অনেকেই মনে করছেন রিজার্ভ চুরির নিউজ সঠিক। নতুবা রিজার্ভ এত দ্রুত কমে যাচ্ছে কেন?

এছাড়া, সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে দুই মাস ধরে প্রবেশ করতে দিচ্ছে না। আর ভারতীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী রিজার্ভ চুরির ঘটনাও ঘটেছে দুই মাসের মতো হয়েছে। এটা থেকেও মানুষ ধারণা করছে যে রিজার্ভ চুরির নিউজ সঠিক। সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করে রাখছে যাতে রিজার্ভ চুরির ঘটনা মানুষ জানতে না পারে।

তারপর, ভারতীয় গণমাধ্যমে রিজার্ভ চুরির এই ঘটনা প্রকাশের পর থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও সাংবাদিকদের সাথে কথা বলছেন না। সাংবাদিকরা ফোন দিলেও কর্মকর্তারা ফোন ধরছেন না। এটা থেকে সাংবাদিকরাও মনে করছেন কিছু একটা ঘটেছে। তা না হলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা সাংবাদিকদের ফোন ধরছেন না কেন। হয়তো বাংলাদেশ ব্যাংক বিষয়টি গোপন রাখতে চাচ্ছে।

জানা গেছে, রাতে বাংলাদেশ ব্যাংক থেকে সাংবাদিকদেরকে একটা মেসেজ দিয়েছে। সেখানে তারা দাবি করেছে যে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে ভারতীয় গণমাধ্যমের নিউজ ভুয়া। জানা গেছে, ব্যাংক বিটের সাংবাদিকরাও এখন বাংলাদেশ ব্যাংকের এসব কথা বিশ্বাস করতে পারছে না।

আর বিশিষ্টজনেরা মনে করছেন, বাংলাদেশ ব্যাংকের আচরণের কারণেই মানুষের মনে সন্দেহ সংশয় আরও বাড়ছে। ভারতীয় গণমাধ্যমের নিউজ যদি মিথ্যা হয় তাহলে সরকারের পক্ষ থেকে প্রমাণসহ বক্তব্য দেয়া দরকার। অন্যথায় সাধারণ মানুষ মনে করছে রিজার্ভ চুরির নিউজ সঠিক। এছাড়া, রিজার্ভ এত দ্রুত কমলো কেন সেটার ব্যাখ্যাও সরকারের পক্ষ থেকে দিতে হবে।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD