মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home অন্যান্য খবর

‘গাড়িটি রেখে গেলাম, আমাকে খোঁজার চেষ্টা করবেন না’

এপ্রিল ১০, ২০১৭
in অন্যান্য খবর
Share on FacebookShare on Twitter

রাজধানীর হাতিরঝিল এলাকায় ফেলে রাখা বিলাসবহুল গাড়ির সঙ্গে একটি চিঠিও পাওয়া গেছে। এটি গাড়ির অজ্ঞাতপরিচয় মালিকের। চিঠিতে তিনি নিজেকে সমাজের সম্মানিত ব্যক্তি হিসেবে দাবি করেছেন এবং তাঁকে না খোঁজার অনুরোধ করেছেন।

আজ সোমবার সকালে জাতীয় শুল্ক গোয়েন্দা সদস্যরা পরিত্যক্ত অবস্থায় বিলাসবহুল পোরশে ব্র্যান্ডের গাড়িটি উদ্ধার করেন। এ সময় চালকের আসনে চিঠিটি পাওয়া যায়। চিঠিটি শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) বরাবরে লেখা রয়েছে। এতে কোনো ব্যক্তির নাম বা সই ছিল না।

চিঠিতে বলা হয়েছে, ‘আমি বিগত কয়েক বছর ধরে এই গাড়িটি ব্যবহার করছি। গাড়িটি আমার অনেক প্রিয় ও আবেগের। সম্প্রতি আমি জানতে পারি, এই গাড়িটির ট্যাক্স ফাঁকি দেওয়া হয়েছে। আমি সমাজের সম্মানী ব্যক্তি। আমাকে অনেকে এক নামে চিনে। মানসম্মানের কথা ভেবে আমি নিজের ইচ্ছায় গাড়িটি ফেলে রেখে গেলাম। দয়া করে আমাকে আপনারা খোঁজার চেষ্টা করবেন না। দেশব্যাপী পরিচালিত আপনাদের অভিযানগুলোর আমি প্রশংসা করছি। আমার অতি প্রিয় এই গাড়িতে ট্যাক্স ফাঁকি দিয়ে অন্যায় করলেও এটি জমা দেওয়ার মাধ্যমে আমি সেটির প্রায়শ্চিত্ত করলাম।’

গাড়িতে রেখে যাওয়া চিঠি

জাতীয় শুল্ক গোয়েন্দা সংস্থার উপপরিচালক শরীফ আল হাসান এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গোয়েন্দা কর্মকর্তা জানান, গাড়ির ভেতর চাবি পাওয়া যায়। চালকের আসনে চিঠিও পাওয়া গেছে। শুল্ক গোয়েন্দার দল গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটি উদ্ধার করেছে। ঘটনাস্থলে শুল্ক গোয়েন্দার দল অবস্থান করছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িটির দাম প্রায় দুই কোটি টাকা। ২০১০ সালে চট্টগ্রাম বন্দর দিয়ে গাড়িটি দেশে নিয়ে আসা হয়।

সূত্র: এনটিভি অনলাইন

সম্পর্কিত সংবাদ

অন্যান্য খবর

বেআইনীভাবে নিযুক্ত হয়েছে আইআইইউসি’র উপাচার্য

সেপ্টেম্বর ২০, ২০২৩
অন্যান্য খবর

আজ বঙ্গ বিজয়ের দিন

মে ১০, ২০২৩
অন্যান্য খবর

কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই

এপ্রিল ৩০, ২০২৩

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • IQR Improving Inventory Performance

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • Balloonies Okc In the Oklahoma Town, Okay 73122

    0 shares
    Share 0 Tweet 0
  • Jack Black colored

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD