মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home অন্যান্য খবর

মাশরাফি টি-টোয়েন্টি ছাড়েননি, দাবি পাপনের

এপ্রিল ৭, ২০১৭
in অন্যান্য খবর
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন। এ ঘোষণা আনুষ্ঠানিকভাবেই দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। তবে বিসিবির পক্ষ থেকে এবার অন্য রকম তথ্য পাওয়া গেল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের দাবি, মাশরাফি কেবল অধিনায়কত্ব ছেড়েছেন, টি-টোয়েন্টি ছাড়েননি। শুধু তা-ই নয়, নাজমুলের কথা, যদি প্রয়োজন পড়ে মাশরাফিকে টি-টোয়েন্টি দলে বিসিবি অবশ্যই রাখবে। নাজমুল যেটিকে বলছেন, ‌‘আমাদের দরকার হলে আমরা কি তাকে ছেড়ে দেব?’

আজ শ্রীলঙ্কা থেকে দেশে ফেরার পর নাজমুল সাংবাদিকদের যা বলেছেন, তা যথেষ্ট বিভ্রান্তির জন্ম দিতে পারে। মাশরাফির টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণায় দেশব্যাপী এত শোরগোলে বিস্ময় প্রকাশ করার পর নাজমুল বলেছেন, ‘কিন্তু একটা কথা বারবার বলছি, মাশরাফি কিন্তু টি-টোয়েন্টি ছাড়েনি। আমরা এখনো বলিনি মাশরাফি স্কোয়াডে (টি-টোয়েন্টির দলে) নেই। ও অধিনায়কত্ব ছেড়েছে!’
মাশরাফি নিজে টি-টোয়েন্টি থেকে বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন কলম্বোর প্রথম টি-টোয়েন্টিতে। টসের সময়। এর আগে নিজের ফেসবুক পেজে বড় বিবৃতিও দিয়েছেন। ঘরোয়া টি-টোয়েন্টির ব্যাপারে অবশ্য এখনো কিছু বলেননি। এখন নাজমুলের কথা শুনে মনে হচ্ছে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁকে দলে এখনো বিবেচনা করছে বাংলাদেশ!
নাজমুল তাঁর বক্তব্যের আরও একটু ব্যাখ্যা দিয়েছেন, ‌‘তিন সংস্করণে আমাদের তিন অধিনায়ক হবে-আমি প্রথম থেকেই বলছি। ও নিজেকে ফিট মনে করলে অবশ্যই থাকবে (টি-টোয়েন্টি দলে)। আমাদের দরকার হলে আমরা কি তাকে ছেড়ে দেব? অধিনায়কত্ব শুধু ভাগ হয়েছে। মুশফিক তিন সংস্করণেই অধিনায়ক ছিল। ওর দুটির অধিনায়কত্ব চলে গেছে বলে কি মুশফিক বিদায় নিয়েছে?’

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

অন্যান্য খবর

বেআইনীভাবে নিযুক্ত হয়েছে আইআইইউসি’র উপাচার্য

সেপ্টেম্বর ২০, ২০২৩
অন্যান্য খবর

আজ বঙ্গ বিজয়ের দিন

মে ১০, ২০২৩
অন্যান্য খবর

কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই

এপ্রিল ৩০, ২০২৩

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • IQR Improving Inventory Performance

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • Balloonies Okc In the Oklahoma Town, Okay 73122

    0 shares
    Share 0 Tweet 0
  • Jack Black colored

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD