রবিবার, জুন ৭, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home রাজনীতি

‘মায়ের কোলের শিশুও জঙ্গি হয়?’

এপ্রিল ৫, ২০১৭
in রাজনীতি
Share on FacebookShare on Twitter

জঙ্গিবিরোধী অভিযানে শিশুদের নিহতের ঘটনায় ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।

তিনি বলেছেন, সিলেটের জঙ্গি আস্তানায় সাত জঙ্গিকে গুলি করে মারা হয়েছে। বোমা মেরেছে বলে জঙ্গি হিসেবে তারা নারীদের মেরেছে, আড়াই বছরের বাচ্চাকেও মেরেছে।
এ সময় সরকারকে প্রশ্ন ছুড়ে দিয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘আড়াই বছরের বাচ্চাও কি জঙ্গি হয়? মায়ের কোলের শিশুও আজকাল জঙ্গি হয়! সরকারকে এর জবাব দিতে হবে।’

বুধবার সন্ধ্যায় উপজেলার দাড়িয়াপুর এসএ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন পরিষদ নির্বাচনের গামছা মার্কার পথসভায় তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘ওই শিশুকে বাঁচাতে যদি সাতজন মিলিটারিও মারা যেত, তবুও ওই শিশুদের বাঁচানো উচিত ছিল। এভাবে দেশের সর্বনাশ করা হয়েছে।’

তিনি বলেন, ‘বোকা সরকার সেই জঙ্গিদের ডিএনএ টেস্ট করে নাকি জঙ্গি সংশ্লিষ্টতা যাচাই করবে। ডিএনএ টেস্ট করে জঙ্গিত্ব যাচাই করা যায় না, উত্তরাধিকার যাচাই করা যায়।’

উল্লেখ্য, মৌলভীবাজারের নাসিরপুরের জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিটব্যাকে’ এক পুরুষ, দুই নারী এবং চার শিশু নিহত হয়। এরমধ্যে দুই থেকে তিন মাস বয়সী এক শিশু ছিল। অন্য তিন শিশুর বয়স দুই বছর, সাত বছর ও ১০ বছর।

পরে উপস্থিত প্রায় দুই সহস্রাধিক মানুষের কাছে গামছা প্রতীকে ভোট চান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি।

পথসভায় আবু ছাইদ জিন্নাহর সভাপতিত্বে জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি আবদুল হালিম সরকার লাল, সাধারণ সম্পাদক হাসমত আলী নেতা, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মীর জুলফিকার শামীম, চেয়ারম্যান পদ প্রার্থী সানোয়ার হোসেন মাস্টার, দুলাল হোসেন, আলমগীর সিদ্দিকী প্রমুখ বক্তব্য দেন।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬
Home Post

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • কী বার্তা দিয়ে গেলেন জাতিসংঘের মহাসচিব?

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • খালেদা জিয়ার জামিনের আদেশ রোববার

    0 shares
    Share 0 Tweet 0
  • ওবায়দুল কাদেরকে ঢাকার গুম তালিকা দিলেন রিজভী

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD