• যোগাযোগ
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home রাজনীতি

দেশ ধ্বংসের আগেই এ সরকারকে বিদায় করতে হবে: খালেদা জিয়া

এপ্রিল ৫, ২০১৭
in রাজনীতি
Share on FacebookShare on Twitter

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মন্তব্য করেছেন, দেশ ধ্বংসের আগেই এ সরকারকে বিদায় করতে হবে। মঙ্গলবার (৪ এপ্রিল) কুমিল্লার নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু ও জেলা বিএনপির নেতাকর্মীরা রাজধানীর গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে দেখা করতে এলে তিনি একথা বলেন।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হলে আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার প্রাপ্ত ভোটের সঙ্গে সাক্কুর পাওয়া ভোটের ব্যবধান অন্তত ৫০ হাজার হতো বলে মনে করেন খালেদা জিয়া। কুমিল্লা জেলা বিএনপির নেতাকর্মীদের তিনি বলেন, ‘আপনারা সাক্কুকে যুদ্ধ করে জিতিয়ে এনেছেন। সুষ্ঠু নির্বাচন হলে তার বিজয়ের যে ব্যবধান আমরা দেখেছি তা হতো ৫০ হাজার। ফলে এ নির্বাচনে সন্তুষ্টির কিছু নেই।’
কুমিল্লা নির্বাচনের প্রসঙ্গ ধরে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ‘এই সিইসি নিরপেক্ষ নয়। তিনিও আওয়ামী লীগের হয়ে কাজ করছেন। এই সিইসি থাকলে দেশে সুষ্ঠু নির্বাচন হবে না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে খালেদা জিয়া আরও বলেন, ‘বর্তমান সরকারের সবচেয়ে বড় ভয় হলো এ দেশের মানুষ। এরপরেই তারা বিএনপিকে ভয় পায়। কারণ বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে ধানের শীষেই ভোট দেবে জনগণ। এজন্য বিএনপির নেতাকর্মীদের মামলা দিয়ে ও হয়রানি করে নির্বাচন থেকে দূরে রাখতে চায় সরকার। আর শেখ হাসিনা ক্ষমতায় থেকেই নির্বাচন করতে চান।’
এদিকে বিএনপি চেয়ারপারসন হুঁশিয়ারি দিয়ে বলেন, কুমিল্লার নির্বাচনে যারা দলের সঙ্গে বেঈমানি করেছে এবং দলের বিরুদ্ধে কাজ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলের নেতাকর্মীদের উদ্দেশে তার আহ্বান— আগামী দিনে শুধু ঐক্য নয়, নির্বাচনের জন্য কাজ করতে হবে।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলা ট্রিবিউন

Save

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD