• যোগাযোগ
রবিবার, নভেম্বর ১, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

ইফতারের চেয়ে কি শেখ মুজিবের জন্মদিন পালনে সওয়াব বেশি?

মার্চ ১৯, ২০২৪
in Home Post, রাজনীতি
ইফতারের চেয়ে কি শেখ মুজিবের জন্মদিন পালনে সওয়াব বেশি?
Share on FacebookShare on Twitter

গত বছরের মতো এবারও সরকারিভাবে ইফতার মাহফিল করা বন্ধ করে দিয়েছে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার ঘোষণার পর তার দল আওয়ামী লীগও সারাদেশে দলীয়ভাবে কোনো ইফতার মাহফিল না করার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি বেসরকারিভাবেও যাতে মানুষ ইফতার মাহফিল করা কমিয়ে আনে সেই প্রচারও করছে আওয়ামী লীগ নেতারা।

আওয়ামী লীগ নেতারা বলছেন, ইফতার মাহফিল করলে অনেক খরচ হয়। সেই টাকা তারা গরিব মানুষের মধ্যে বিতরণ করে দিবে। আর ব্যয় কমাতে তারা সাধারণ মানুষকেও ইফতার মাহফিল করতে নিরুৎসাহীত করছে।

এখন প্রশ্ন হল-শেখ হাসিনা কি সত্যিকার অর্থেই ব্যয় কমাতে চায়? হাসিনা যে ব্যয় কমাতে চায় সেটার প্রমাণ কী? বাস্তবতা বলছে ভিন্ন কথা। শেখ হাসিনা আসলে ব্যয় কমানোর নামে চরম ভন্ডামী করছে। এরও যথেষ্ট প্রমাণ আছে। ১৭ মার্চ হাসিনার বাবা শেখ মুজিবের জন্মদিন উপলক্ষ্যে সারা দেশে সাধারণ ছুটি ছিল। হাসিনা তার বাবার জন্মদিন উপলক্ষ্যে রাষ্ট্রের কত টাকা অপব্যয় করেছে সেটার কি হিসাব আছে?

১৭ মার্চ রোববার দেখা গেছে দেশের প্রায় সব পত্রিকায় মুজিবের জন্মদিন উপলক্ষ্যে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে। এই ক্রোড়পত্র মূলত বিজ্ঞাপন আকারে প্রকাশিত হয়েছে। এছাড়া বিটিভিসহ বেসরকারি টিভি চ্যানেলগুলোতেও মুজিবের জন্মদিন উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হয়েছে। এসব ক্রোড়পত্র ও বিশেষ অনুষ্ঠানে কত শত কোটি টাকা খরচ হয়েছে সেটার হিসাব কি শেখ হাসিনা জাতির সামনে পেশ করবে?

খোঁজ নিয়ে জানা গেছে, এসব ক্রোড়পত্র ও টিভিতে বিশেষ অনুষ্ঠানের পেছনে রাষ্ট্রের শত শত কোটি টাকা খরচ হয়েছে। এখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন সামনে চলে আসে। আর সেটা হল শত শত বছর পূর্ব থেকে চলে আসা মুসলমানদের ইফতার মাহফিলের চেয়ে কি হাসিনার বাবার জন্মদিনের গুরুত্ব বেশি? ইফতার মাহফিলে কয়শো কোটি টাকা খরচ হয়? আর মুসলমানদের ইফতার খাওয়ানোর চেয়ে একজন স্বৈরাচারের জন্মদিনের ক্রোড়পত্র প্রচার কি বেশি ছাওয়াবের কাজ? একজন স্বৈরাচারের জীবন কাহিনী প্রচারের জন্য রাষ্ট্রের শত শত কোটি টাকা খরচ করতে পারলে ইফতার মাহফিলে সমস্যা কোথায়?

আসলে কথিত ব্যয় কমানোর নামে শেখ হাসিনা এদেশে পবিত্র রমজান মাসের ঐতিহ্য ইফতার মাহফিলকে ধীরে ধীরে বন্ধ করার চক্রান্ত করছে। তারপর, শেখ হাসিনার পরিবারের লোকজন ও তার দলের নেতারা প্রতিনিয়ত রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিচ্ছে। দেশের আর্থিক খাতগুলোকে একেবারে ফুতুর করে দিয়েছে। এসব দুর্নীতি বন্ধে হাসিনার ন্যূনতম কোনো উদ্যোগ নাই। অথচ মানুষকে ইফতার খাওয়ানো একটি বড় ধরণের ছাওয়াবের কাজ।

কথিত ব্যয় কমানোর অজুহাতে ইফতার মাহফিল বন্ধ করে দিয়েছে। এতেই বুঝা যায় যে শেখ হাসিনা আসলে একজন চরম বক ধার্মিক। হাসিনা একজন লেবাসধারী মুসলমান। ঘুম থেকে উঠে জায়নামাজ খোজা হল তার চরম ভন্ডামী। একজন ভন্ডের পক্ষেই শুধু এসব করা সম্ভব।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • পাহাড়ে পরিকল্পিতভাবে বাঙালি উচ্ছেদ ও ডি ইসলামাইজেশন করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৮ অক্টোবর: যেদিন পল্টনে আল্লাহর সাহায্য দেখেছিলাম

    0 shares
    Share 0 Tweet 0
  • সেঞ্চুরিয়ান মানিক ও জাবির সেই সময়ের ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • গণতন্ত্রের গোলকধাঁধা

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD