• যোগাযোগ
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

ফুরিয়ে আসছে হাসিনার শাসনামল!

নভেম্বর ১, ২০২২
in Home Post, slide, রাজনীতি
কঠিন পরিণতির পথে হাসিনা সরকার
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

সম্প্রতি শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক ই এলাহী চৌধুরী, যিনি দেশের মানুষের কাছে দুর্নীতির বরপুত্র হিসেবে পরিচিত। রোববার এক অনুষ্ঠানে বলেছেন, জ্বালানি আমদানি করার মতো সামর্থ্য সরকারের নাই। প্রয়োজনে দিনের বেলায় বিদ্যুৎ ব্যবহার বন্ধ করতে হবে। তার কথা থেকে স্পষ্ট যে বাংলাদেশের অর্থনৈতিক সংকট কোন অবস্থায় দাড়িয়েছে।

দেশে বর্তমানে জ্বালানির সংকট এতটাই প্রকট হয়েছে যে, দিনের বেলায় বিদ্যুৎ বন্ধ রাখার চিন্তা করছে সরকার। এমনকি জ্বালানি আমদানি করার মতো ডলারও নাই সরকারের কাছে। আর বিদ্যুৎ-জ্বালানি ফুরিয়ে যাওয়া মানেই সরকারের দিন ফুরিয়ে যাওয়া। এখন সরকারের পতন শুধু সময়ের ব্যাপার মাত্র। শুধু তাই নয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতিতে মানুষ যেমন দিকহারা হয়ে পড়ছে তেমনি সরকারও সামাল দিতে হিমশিমখাচ্ছে।দ

অ্যানালাইসিস বিডির শুরু থেকে এখন পর্যন্ত বহু অনুসন্ধানী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সরকার কথিত উন্নয়নের নামে একটা বেলুন ফুলিয়েছে। যেকোনো সময় সরকারের এই বেলুন ফুটুস হয়ে যেতে পারে। অ্যানালাইসিস বিডির সবগুলো প্রতিবেদন ধীরে ধীরে সত্য প্রমাণিত হচ্ছে। যদিও আওয়ামী লীগের কিছু দালাল এসব প্রতিবেদনকে হাসিনার কথিত উন্নয়নের বাধা বলে সমালোচনা করেছিল। তারা এসব প্রতিবেদনকে সরকারের বিরুদ্ধে গুজব বলে চালিয়ে দিয়েছিল।
দুর্নীতি আর লুটপাট করার জন্য যে শেখ হাসিনা সারাদেশে শত শত কথিত উন্নয়নের সাইনবোর্ড ঝুলিয়েছিল সেটা আর নতুন করে বলার কিছু নাই। সরকারের বর্তমান অবস্থানই প্রমাণ করছে যে, তারা দেশ থেকে কি পরিমাণ টাকা পাচার করেছে। দুর্নীতি আর লুটপাট না করলেতো সিঙ্গাপুর আর আমেরিকার মতো একটা দেশ হঠাৎ করে আফগানিস্তান হতে পারে না।

এখন প্রশ্ন হল-হাসিনা যে দেশকে আমেরিকা-ইউরোপ বানাতে চাচ্ছিল, সেই দেশে এখন জ্বালানি আমদানি করার মতো ডলার নাই কেন? আর হাসিনার শতভাগ বিদ্যুৎ এখন গেল কোথায়? বিদেশ থেকে ঋণ এনে এত বিদ্যুৎ প্রকল্প তৈরি করা হল, সেইগুলোর বিদ্যুৎ কোথায়?

দেখা গেছে, কয়েক বছর ধরেই শেখ হাসিনা গলাবাজি করে আসছে যে, বিএনপি-জামায়াত দিয়েছিল খাম্বা, তিনি দিয়েছেন বিদ্যুৎ। ডাকঢোল পিটিয়ে ঘরে ঘরে বিদ্যুৎ দেয়ার উৎসবও করেছে। এখনতো মানুষের বিদ্যুতের অভাবে দিনে কাজ করতে পারছে আর রাতে ঘুমাতে পারছে না। হাসিনার এত বিদ্যুৎ গেল কয়?

রাজনীতি বিশ্লেষক ও সচেতন মানুষ মনে করছেন, জ্বালানির সাথে সাথে হাসিনার দিনও ফুরিয়ে যাচ্ছে। জ্বালানির অভাবে যখন উৎপাদন বন্ধ হয়ে যাবে তখন আর বিএনপির আন্দোলন করা লাগবে না, হাসিনাকে এমনিতেই ক্ষমতা ছেড়ে দিতে হবে। এমনকি শ্রীলঙ্কার মতো যেকোনো সময় মানুষ রাস্তায় বেরিয়ে আসতে পারে। তখন হাসিনার পক্ষে আর টিকে থাকা সম্ভব হবে না।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD