• যোগাযোগ
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home slide

বিএনপি কি রাজপথের লড়াইয়ে টিকে থাকতে পারবে?

সেপ্টেম্বর ২৩, ২০২২
in slide, রাজনীতি
বিরোধীদের মারলে পুলিশের পেশাদারি, ছাত্রলীগ পেটালে বাড়াবাড়ি
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

গত প্রায় দুই মাস ধরে বিভিন্ন ইস্যুতে ধারাবাহিক কর্মসূচি পালন করে যাচ্ছে বিএনপি। বিশেষ করে রাতের আধারে হঠাৎ নোটিশ দিয়ে জ্বালানির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, সিন্ডিকেট করে প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো এবং ভোলা ও নারায়ণগঞ্জে তিন নেতাকর্মীকে গুলি করে হত্যার প্রতিবাদে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগি সংগঠনগুলো সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে।

দেখে গেছে, গত এক মাসে প্রায় প্রতিদিনই দেশের কোনো না কোনো জায়গায় বিক্ষোভ করছে বিএনপি। অপরদিকে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশলীগ এক হয়ে প্রতিদিনই বিএনপির সমাবেশে বাধা দিচ্ছে ও হামলা করছে। কোনো কোনো জায়গায় বিএনপি নেতাকর্মীদেরকে বাধা দিয়ে আটকাতে না পেরে পুলিশ সরাসরি গুলি করছে। এমনকি পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের হামলা থেকে বিএনপির সিনিয়র নেতারাও রেহায় পাচ্ছে না।

আরও লক্ষ্য করা গেছে, গত কিছু দিন ধরে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালাচ্ছে। আওয়ামী সন্ত্রাসীদের হাত থেকে নারী-শিশুরাও রেহায় পাচ্ছে না।ঘরের ভেতর থাকা আসবাবপত্রও ভাঙচুর করা হচ্ছে। কিছু কিছু জায়গায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হচ্ছে।

তারপর, কয়েক দিন ধরে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ তাদের নাম-ঠিকানা সংগ্রহ করছে। কারা মিছিলে যায় বা না যায় তাও লিখে নিচ্ছে। এক কথায় বিএনপি করে জানতে পারলেই তাদের বাড়িতে গিয়ে পুলিশ হানা দিচ্ছে।

সর্বশেষ বুধবার মুন্সিগঞ্জে বিএনপির সমাবেশে পুলিশ গুলি চালালে শাওন নামে যুবদলের এককর্মী নিহত হয়। গত দুই মাসে পুলিশের গুলিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৪ নেতাকর্মী নিহত হয়েছে।

এখন প্রশ্ন হল-এই কঠিন মুহূর্তে বিএনপি এখন কি করবে? ভয়, আতঙ্ক, পুলিশের গুলি, হামলা, ভাঙচুর সরকারের হুমকি-ধামকিতে কি বিএনপি নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে?

রাজনীতিক বিশ্লেষকরা বলছেন, বিগত ১২ বছরে বিএনপি মাঠে নামতে পারেনি। সকল প্রকার ভয়ভীতি কাটিয়ে বিএনপি এখন মাঠে নেমেছে। আর বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা মাঠে নামের জন্য সব সময়ই প্রস্তুত ছিল। কিন্তু কেন্দ্রীয় নেতাদের হঠকারী সিদ্ধান্তের কারণে তৃণমূলের নেতাকর্মীরা রাস্তায় নামতে পারেনি। এখন বিএনপির উচিত হবে চলমান আন্দোলনকে আরো বেগবান করা। বিএনপিকে এই আন্দোলন ধরে রাখতে হবে। সরকারের ভয়ে যদি বিএনপি পিছু হটে তাহলে ভবিষ্যতে তারা আর মাঠে নামতে পারবে না। এজন্য যতই প্রতিবন্ধকতায় আসুক রাজপথে টিকে থাকার পরমর্শ তাদের।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD