রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home অন্যান্য খবর

মুসলিম নারী অ্যাথলেটদের জন্য হিজাব তৈরি করছে নাইকি

মার্চ ৮, ২০১৭
in অন্যান্য খবর
Share on FacebookShare on Twitter

মুসলিম নারী অ্যাথলেটদের পর্দার বিষয়টিকে গুরুত্ব দিয়ে হিজাবযুক্ত পোশাক তৈরি করছে বিশ্বখ্যাত ব্র্যান্ড নাইকি।

 প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী বছর থেকে বিশ্বজুড়ে তাদের দোকানগুলোতে ‘নাইকি প্রো হিজাব’ নামের এ পোশাকগুলো পাওয়া যাবে। এতে অ্যাথলেটদের মাথা হিজাব দিয়ে ঢাকার ব্যবস্থা থাকবে।

পাতলা এবং স্ট্রেচি পলিস্টার কাপড়ে তৈরি এই হিজাববান্ধব স্পোর্টস পোশাক গুলো হবে হাল্কা এবং নরম। এটি যেমন শ্বাস-প্রশ্বাসের জন্য আরামদায়ক, তেমনি তাপনিরোধকও।

গাঢ় রঙের এই হিজাবগুলো চেহারা আকার এবং দৈহিক আকৃতি অনুসারে দুটি মাপে পাওয়া যাবে। তা হলো বড় ও অতিরিক্ত বড় (এক্সএস/এস) এবং মাঝারি ও ছোট (এম/এল) সাইজ।

নাইকি বলেছে, আরব আমিরাতের ফিগার স্কেটার অ্যাথলেট জাহরা লারি এরইমধ্যে তাদের নকশা করা হিজাব পরছেন। তিনি হিজাব পরে বরফের মধ্যে প্রতিযোগিতাও করেছেন।

জাহরা বলেন, নাইকি হিজাববান্ধব পোশাক আনছে দেখে আমি শিহরিত এবং আবেগাপ্লুত হয়েছি।

তিনি সিএনএন মানিকে এক বিবৃতিতে বলেন, আমি বিভিন্ন ধরনের হিজাব পরে ফিগার স্কেটিং করতে চেষ্টা করেছি। নাইকির কিছু হিজাববান্ধব পোশাক সত্যিই আমার জন্য সহায়ক হবে।

শুধু জাহরা লারি একাই নাইকি প্রো হিজাবের ব্যাপারে উৎসাহের কথা জানাননি। রুবাইদা আবদেলআজিজ, বালসাম, মার, হাফস ও তালবাকারের মতো অন্য মুসলিম নারী অ্যাথলেটরাও টুইটারে এ ব্যাপারে তাদের ভালো লাগার কথা জানিয়েছেন।

মুসলিম নারী অ্যাথলেটদের ইচ্ছামত চুল ঢেকে পোশাক পরার বিষয়টি এখনও দৃশ্যমান এবং সহনীয় হয়নি। গত বছরে নভেম্বরে যুক্তরাষ্ট্রের মিনেসোটার আমিয়া জাফর নামে এক মুসলিম ষোড়শীকে হিজাব পরার কারণে বক্সিং প্রতিযোগিতায় অংশ নিতে দেয়া হয়নি।

তবে গত বছর রিও অলিম্পিকে ইবতিহাজ মুহাম্মদ নামে একজন প্রথম মার্কিনী হিজাবি অ্যাথলেট হিসেবে অংশ নেন।

সূত্র: যুগান্তর

 

সম্পর্কিত সংবাদ

অন্যান্য খবর

বেআইনীভাবে নিযুক্ত হয়েছে আইআইইউসি’র উপাচার্য

সেপ্টেম্বর ২০, ২০২৩
অন্যান্য খবর

আজ বঙ্গ বিজয়ের দিন

মে ১০, ২০২৩
অন্যান্য খবর

কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই

এপ্রিল ৩০, ২০২৩

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    এপ্রিল ১৮, ২০২৬

    বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    এপ্রিল ১৩, ২০২৬

    অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    এপ্রিল ৯, ২০২৬

    চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

    এপ্রিল ৭, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD