• যোগাযোগ
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home অন্যান্য খবর

করোনা ঠেকাতে ভিটামিন ডি

মে ১৭, ২০২০
in অন্যান্য খবর
Share on FacebookShare on Twitter

করোনভাইরাসের কোনো প্রতিষেধক নেই। তাই শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোই এই ভাইরাসের সংক্রমণ ঠেকানোর সবচেয়ে কার্যকর উপায়। আর রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন ডি অবশ্যই প্রয়োজন। ভিটামিন ডি-এর সবচেয়ে বড় উৎস সূর্যালোক। কিন্তু সংক্রমণ মোকাবিলায় এখন ঘরেই থাকতে হচ্ছে সবাইকে। কাজেই এ সময় ভিটামিন ডি-এর চাহিদা পূরণে এই ভিটামিনসমৃদ্ধ খাবার খাওয়ার পরিমাণ বাড়াতে হবে।

ত্বকের ওপর সূর্যরশ্মি পড়লে শরীরে ভিটামিন ডি তৈরি হয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ফুসফুসের সংক্রমণ যেমন যক্ষ্মা, নিউমোনিয়া ইত্যাদি প্রতিরোধে এই ভিটামিন বেশ কার্যকর ভূমিকা রাখে। আবার দীর্ঘদিন ধরে শরীরে ভিটামিন ডি–এর ঘাটতি থেকে গেলে ফুসফুসের কার্যকারিতা কমতে পারে বলেও বেশ কিছু গবেষণায় উঠে এসেছে।

একজন পূর্ণবয়স্ক ব্যক্তির এখন ভিটামিন ডি-এর দৈনিক চাহিদা পূরণে ডিম, মাশরুম, স্যামন, হেরিং, সার্ডিন মাছ ও তেলাপিয়া মাছ, ভিটামিন ডি–যুক্ত দুধ, দই, কমলার রস ইত্যাদি খাওয়া উচিত। মাছের তেল বা কড লিভার অয়েলে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। খাবারে এই তেল দুই চামচ পরিমাণ থাকলেই ভিটামিন ডি-এর দৈনিক চাহিদার জোগান চলে আসে। এ ছাড়া ডিমের কুসুম থেকেও ভিটামিন ডি পাওয়া যায়। প্রতি ১০০ গ্রাম মাশরুম থেকে দৈনিক চাহিদার প্রায় অর্ধেক পরিমাণ ভিটামিন ডি পাওয়া যায়। কাজেই এ সময় নিজের ও পরিবারের সদস্যদের শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিনের খাদ্যতালিকায় এসব খাবার থাকা জরুরি। সেই সঙ্গে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের সব নিয়মকানুন।

লেখক: অধ্যাপক মোহাম্মদ আজিজুর রহমান (বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ)

সম্পর্কিত সংবাদ

বেআইনীভাবে নিযুক্ত হয়েছে আইআইইউসি’র উপাচার্য
অন্যান্য খবর

বেআইনীভাবে নিযুক্ত হয়েছে আইআইইউসি’র উপাচার্য

সেপ্টেম্বর ২০, ২০২৩
আজ বঙ্গ বিজয়ের দিন
অন্যান্য খবর

আজ বঙ্গ বিজয়ের দিন

মে ১০, ২০২৩
কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই
অন্যান্য খবর

কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই

এপ্রিল ৩০, ২০২৩

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • কোটাবিরোধী আন্দোলন : ছাত্র সংগঠনগুলোর অবস্থান কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD