সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

স্ক্রাইস্টচার্চের হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে সেই ‘ডিম বালক’

মার্চ ১৮, ২০১৯
in Top Post, আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় হতাহতদের পরিবারগুলোকে অর্থ সহায়তা দেওয়ার কথা জানিয়েছে অস্ট্রেলিয়ার সিনেটরের মাথায় কাঁচা ডিম ফাটিয়ে আলোচনায় আসা তরুণ উইল কনোলি।

বন্দুক হামলার জন্য নিহতদেরকেই দায়ী করে বক্তব্য দেওয়ার পর তোপের মুখে থাকা সিনেটর ফ্রেজার এনিংয়ের মাথায় ডিম মেরে প্রতিবাদ জানিয়েছিলেন কনোলি। তার পক্ষে আইনি লড়াই চালানোর জন্য ইতিমধ্যে ৪২ হাজার ডলার সংগ্রহ করা হয়েছে।

ডিম ফাটানোর পরই ফ্রেজার এনিংয়ের সঙ্গে থাকা লোকজন ১৭ বছর বয়সী কনোলিকে মাটিতে ফেলে মারধর করে। বেআইনি কাজ করায় গ্রেপ্তারও হতে হয় তাকে।

কিন্তু তার কাজকে সমর্থন দিয়ে আরও ডিম কেনার জন্য ও আইনি লড়াই চালাতে ‘গোফান্ডমি’ নামের একটি পেজ থেকে অর্থ সংগ্রহের ঘোষণা দেওয়া হয়। ব্যাপক সাড়াও পায় তারা। সর্বমোট ৪২ হাজার ডলার জমা হয় উইল কনোলির জন্য। কিন্তু শেষ পর্যন্ত পুলিশ তার বিরুদ্ধে কোনো অভিযোগ না আনায় এই অর্থের বড় একটি অংশ এখন সে ক্রাইস্টচার্চের ক্ষতিগ্রস্তদের দান করার সিদ্ধান্ত নিয়েছে।

অনলাইনে অর্থ সংগ্রহের জন্য যিনি এই পেজ তৈরি করেছিলেন তিনি বলেছেন, কনোলি তার সঙ্গে যোগাযোগ করে সংগৃহীত অর্থের বড় একটি অংশ ক্রাইস্টচার্চ হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য দান করার কথা জানিয়েছেন।

পুলিশের হাত থেকে ছাড়া পাওয়ার পর কনোলি টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে রাজনৈতিক ব্যক্তিত্বকে ডিম মারার অভিজ্ঞতার কথা বলেছেন তিনি “রাজনীতিবিদদের ডিম মারবেন না। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এমনটি করলে একসঙ্গে ৩০ জন গুণ্ডার মুখে পড়তে হবে আপনাকে।”

উল্লেখ্য, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলার ঘটনায় মুসলিমদের দায়ী করা অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সিনেটর ফ্রাসের অ্যানিং মন্তব্য করলে মাথায় ডিম ভেঙে প্রতিবাদ করোছিলো এই কিশোর। এরপর সিনেটরের বর্ণবাদী মন্তব্য নিয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন রোববার প্রকাশ্যে এনিংয়ের সমালোচনা করেছেন।

সূত্র: দ্য ডেইলি স্টার

সম্পর্কিত সংবাদ

slide

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
Home Post

ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

এপ্রিল ৫, ২০২৬
Home Post

জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

মার্চ ২৮, ২০২৬

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    এপ্রিল ১৮, ২০২৬

    বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    এপ্রিল ১৩, ২০২৬

    অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    এপ্রিল ৯, ২০২৬

    চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

    এপ্রিল ৭, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD