• যোগাযোগ
রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

`ওয়াক ওভার নিয়ে কাউকে ক্ষমতায় থাকতে দেব না’

অক্টোবর ২৪, ২০১৮
in Top Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আজ আমাদের শপথ নেওয়ার সময়। তাই বলতে চাই এবার কেউ ওয়াক ওভার নিয়ে ক্ষমতায় থাকতে চাইলে, সেটি কখনো পূরণ হবে না। ওয়াক ওভার নিয়ে কাউকে ক্ষমতায় থাকতে দেব না। তাই আমাদের সবাইকে লড়াই করতে হবে।’

বুধবার সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে আয়োজিত জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমাদের আজকের জনসভায় আসতে গিয়ে জনগণকে পথে পথে আটকে দিয়েছে। এর আগে ২৩ তারিখ আমাদের জনসভা করতে অনুমতি দেয়নি। মনে করেছিল গায়ের জোরে আমাদের জনসভা আটকে দেবে। কিন্তু পারেনি আজ আমরা জনসভা করছি।’

সারা দেশে ভোট ডাকাতি করলেও সরকার সিলেটে ভোট ডাকাতি করতে পারেনি বলেও মন্তব্য করেছেন মান্না। তিনি বলেন, ‘বতমান সরকার চোরের মতো ডাকাতের মতো ভোট চুরি করে নিয়ে গেছে। কিন্তু সিলেটে পারেনি। সিলেটের জনগণ তাদের ভোট দিয়ে জনগণের প্রার্থীকে বিজয়ী করেছে।’

সরকারকে আলোচনার আহ্বান জানিয়ে মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘এখনো সময় আছে আমাদের সাথে কথা বলেন। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। না হলে কীভাবে ক্ষমতা থেকে নামাতে হয় তা আমরা জানি। আমরা একদিনের ভোটের অধিকার বা গণতন্ত্র চাই না। প্রতিদিন গণতন্ত্র চাই। এ মঞ্চে সব দলের লোক আসবে, এক স্বাধীনতাবিরোধীরা ছাড়া।’

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমরা খালেদা জিয়ার মুক্তি চাই। তাঁকে একটা সাজানো মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে। আমাদের আগামী দিনের জন্য শপথ নিতে হবে কীভাবে বেগম জিয়াকে মুক্ত করা যায়। খালেদা জিয়াকে মেরে ফেলার ব্যবস্থা করেছে সরকার ৷ তিনি এখন হাঁটতে চলতেও পারেন না।’

গত সোমবার সিলেট মহানগর পুলিশ জাতীয় ঐক্যফ্রন্টকে এই সমাবেশের অনুমতি দেয়। এর পরই চলে সভার প্রস্তুতি। ২৩ তারিখের পরিবর্তে একদিন পিছিয়ে আজ ২৪ অক্টোবর এই সমাবেশ করছে ঐক্যফ্রন্ট।

নির্বাচনের আগে সারা দেশে সভা-সমাবেশ করে দাবি আদায়ের আন্দোলনের জন্য নেতাকর্মীদের উজ্জীবিত করা ও নিজেদের অবস্থান জানান দেওয়ার অংশ হিসেবে এই সমাবেশ করছে জাতীয় ঐক্যফ্রন্ট। সে জন্য সিলেট বিভাগের জেলাগুলো থেকে কর্মসূচি শুরু হলো।

সূত্র: নয়াদিগন্ত

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD