• যোগাযোগ
রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

কামরানের পথসভায় ছাত্রলীগের হাতাহাতি-ভাংচুর

জুলাই ২৯, ২০১৮
in Top Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

সিলেটে সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের এক নির্বাচনী সভায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে নগরের কিন ব্রিজ এলাকায় ওই ঘটনা ঘটে।

সিটি করপোরেশন নির্বাচনের প্রচারের শেষ দিনে সিলেট আওয়ামী লীগের পক্ষ থেকে শেষ নির্বাচনী পথসভাটি নগরের কিন ব্রিজ এলাকায় আয়োজন করা হয়। সন্ধ্যা সাতটা থেকে শুরু হওয়া ওই সভা এ প্রতিবেদন লেখা (রাত সোয়া নয়টা) পর্যন্ত চলছিল।

সরেজমিনে দেখা যায়, রাত সাড়ে আটটার দিকে মঞ্চে বক্তৃতা দিতে ওঠেন সিলেট ছাত্রলীগের সাবেক নেতা কামরুল ইসলাম। কিন্তু কামরুল ইসলামের বক্তব্য শেষে নাম ঘোষণা না করা সত্ত্বেও মঞ্চে উঠে বক্তৃতা শুরু করেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক বহিষ্কৃত সভাপতি পংকজ পুরকায়স্থ। আর তখনই ঘটনার সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, পংকজ পুরকায়স্থ বক্তৃতা দিতে শুরু করলে মঞ্চের নিচে থাকা ছাত্রলীগের একটি গ্রুপ ‘না, না, না’ বলে এর প্রতিবাদ জানান এবং তাঁর দিকে মঞ্চে চেয়ার ছুড়ে মারেন। এ সময় মঞ্চের নিচে বিবদমান দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতির ঘটনা চলতে থাকে।

সরেজমিনে দেখা যায়, চেয়ার ছোড়াছুড়ির সময় মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। তখন তিনি মাইকে বলতে থাকেন, ‘আমরা এসব দুষ্ট গরু চাই না। আওয়ামী লীগ দুষ্ট গরু চায় না। যারা এসব কাজ করছে, তারা বিএনপি ও জামায়াতের দোসর। এই মুহূর্তে এ অবস্থা বন্ধ না হলে আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার দেব। পরে এদের সবার বিচার করা হবে।’

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, আহমদ হোসেনের ঘোষণার পরও পাঁচ মিনিটের মতো চেয়ার ভাঙচুরের ঘটনা চলতে থাকে। পরে রাত পৌনে নয়টার দিকে পরিবেশ শান্ত হয়। পুনরায় আওয়ামী লীগের পথসভার কার্যক্রম শুরু হলেও সেখানে উত্তেজনা বিরাজ করছিল।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD