• যোগাযোগ
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

জামায়াত-শিবির ধরতে তো প্রমাণ লাগে না, বদির বেলায় কেন?

জুন ৪, ২০১৮
in Home Post, slide, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদির মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়ে একাধিক গোয়েন্দা রিপোর্ট থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাচ্ছেন না আওয়ামী লীগ নেতারা। বরং বদিকে ইয়াবার গডফাদার বলায় আরও প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি বদির বিষয়ে একাধিক রিপোর্ট প্রকাশের পরও ওবায়দুল কাদের আজ রেগে গিয়ে সাংবাদিকদের বলেছেন, বদি ইয়াবার গডফাদার এর প্রমাণ কি? বদির ইয়াবা ব্যবসা নিয়ে তথ্য সম্বলিত সুনির্দিষ্ট প্রতিবেদনের পরও এগুলোকে যথেষ্ট মনে করছেন না ওবায়দুল কাদের।

সরকারের মন্ত্রী-এমপি ও সরকারদলীয় নেতাদের এসব বক্তব্যের পর স্বাভাবিকভাবে জনমনে প্রশ্ন জাগে- আজ পর্যন্ত কোনো মাদক বিরোধী, অস্ত্র উদ্ধার ও জঙ্গি দমন অভিযানেতো জামায়াত-শিবিরের কোনো নেতাকর্মী গ্রেফতার হয়নি। দেশের কলেজ-বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতেও মাদক সেবন, মাদক ও রাখার অভিযোগে ছাত্রশিবিরের কোনো নেতাকর্মী গ্রেফতার হয়েছে এমন রেকর্ড বাংলাদেশে নেই। টেন্ডার বাজি কিংবা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করতে গিয়ে জামায়াত-শিবিরের কোনো নেতাকর্মী গ্রেফতার হয়েছে এমন রেকর্ডও নেই।

অথচ কোনো অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই জামায়াত-শিবির, মহিলা জামায়াত ও ছাত্রীসংস্থার নিরপরাধ নেতাকর্মীদেরকে পুলিশ অন্যায়ভাবে বাসা বাড়ি থেকে রাতের আঁধারে তুলে নিয়ে আসছে।

জামায়াত-শিবির দেশের বৈধ রাজনীতিক দল হওয়া সত্ত্বেও সরকার তাদেরকে কোথাও বসে সাংগঠনিক কার্যক্রম করতে দিচ্ছে না। মিলাদ মাহফিল, মৃত্যুর জন্য দোয়া অনুষ্ঠান, পারিবারিক ও সামাজিক অনুষ্ঠান, এমনকি জানাযার নামাজ থেকেও জামায়াত-শিবিরের নেতাকর্মীদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করছে পুলিশ। শুধু গ্রেফতার করেই ক্ষ্যান্ত থাকেনি। থানায় নিয়ে তাদের ওপর চালানো হচ্ছে অমানবিক নির্যাতন। কাউকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, কাউকে পঙ্গু করে দেয়া হচ্ছে।

আর সরকার দলীয় এমপি বদি শুধু একজন ইয়াবার গডফাদারই নয়, তিনি একজন কুখ্যাত সন্ত্রাসী হিসেবেও পরিচিত। বদির ইশারাতেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাউন্সিলর একরামকে ধরে এনে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে।

অথচ, তাকে গ্রেফতার করতে তার বিরুদ্ধে অপরাধের কোনো প্রমাণ পাচ্ছে না আওয়ামী লীগ নেতারা!

রাজনীতিক বিশ্লেষক ও সচেতন মানুষ মনে করছেন, ক্ষমতার পরিবর্তন হলে শুধু সন্ত্রাসী বদিকেই আদালতের কাঠগড়ায় দাড়াতে হবে না, যাদের আশ্রয়ে থেকে দীর্ঘদিন ধরে বদি অপকর্ম করে আসছে তাদেরকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে। এত অপকর্মের পরও যারা তাকে রক্ষার চেষ্টা করছেন, সেই ওবায়দুল কাদেরদেরকেও একদিন আইনের মুখোমুখি হতে হবে।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD