• যোগাযোগ
সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home slide

৫ বছরেও সন্ধান মেলেনি শিবির নেতা জাকিরের

এপ্রিল ৩, ২০১৮
in slide, Top Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে বাসা থেকে তুলে নেয়ার পর দীর্ঘ ৫ বছর কেটে গেলেও আজও সন্ধান মেলেনি শিবির নেতা হাফেজ মো. জাকির হোসেনের। ২০১৩ সালের আজকের এই দিনে ঢাকা থেকে তুলে নেয়া হয় তাকে। হাফেজ জাকির হোসেন ইসলামি ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিমের আদাবর থানার ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।

২০১৩ সালের ২রা এপ্রিল দিবাগত রাত ৪.০০ টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে একদল সাদা পোশাকধারী লোক তাকে তার মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যায়। পরে ৩রা এপ্রিল তারিখে মোহাম্মদপুর শিয়া মসজিদ র‌্যাব-২ ক্যাম্প, মোহাম্মদপুর ও আদাবর থানায় পরিবারের পক্ষ থেকে খোঁজ নেয়া হয়। কিন্তু র‌্যাব অফিস ও থানা পুলিশ তখন জাকির হোসেনকে গ্রেফতার করেনি বলে জানায়।

শিবির নেতা জাকির হোসেনের কোন খোঁজ না পাওয়ায় তখন শিবির ঢাকা মহানগরী পশ্চিমের নেতৃবৃন্দের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। শিবির নেতারা তখন আশংকা প্রকাশ করে বলেছিলেন, ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে কাজে লাগিয়ে এই শিবির নেতাকে গুম করেছে।

হাফেজ জাকির হোসেনের গ্রামের বাড়ি কুষ্টিয়ার মিরপুর থানার কুরিপোল ২নং ওয়ার্ডে। পাঁচ ভাই দুই বোনের মধ্যে জাকির ছিলেন ষষ্ঠ।

গুম হওয়ার সময় জাকির হোসেন ঢাকা কলেজ অব মেডিকেল টেকনোলজিতে ডেন্টাল ডাক্তার শেষ পর্ব এবং ঢাকা মেডিকেল কলেজে ইন্টার্নিরত ছিলেন।

হাফেজ জাকিরের পরিবার আজও তার পথ চেয়ে বসে আছে। তাদের সন্তান আদৌ বেঁচে আছে কিনা সেটা নিয়েও তারা আশঙ্কায় আছেন। তারা অবিলম্বে তাদের সন্তানকে ফেরত দিতে সরকারের প্রতি আকুল আবেদন জানান।

এদিকে ইসলামী ছাত্রশিবিরের নেতারাও অবিলম্বে জাকির হোসেনকে প্রকাশ্যে এনে নি:শর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD