সোমবার, জুলাই ৬, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

বঙ্গবন্ধু স্যাটেলাইট: লুটপাটের আরেক মেগা প্রকল্প?

মার্চ ১৭, ২০১৮
in Home Post, slide, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

বর্তমানে দেশের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন অপারেটর ভাড়া বাবদ প্রতিবছর বিদেশি কোম্পানিকে ১৪ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করতে হয়। এই টাকা বাঁচানোর কথা বলে বর্তমান আওয়ামী লীগ সরকার দেশে নিজস্ব স্যাটেলাইট নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। বাংলাদেশের এই নিজস্ব স্যাটেলাইটের নাম দেয়া হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। কয়েক দফা পিছিয়ে আগামী এপ্রিল মাসে এটা উৎক্ষেপন করা হবে বলে জানিয়েছে বিটিআরসি।

সরকারের দাবি, এই স্যাটেলাইট উৎক্ষেপন সফল হলে দেশের টাকা দেশেই থাকবে। আর বেঁচে যাওয়া বাকী তরঙ্গ বিভিন্ন দেশে ভাড়া দেয়া সম্ভব হবে। অর্থাৎ এই স্যাটেলাইটের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ উপার্জন করবে বাংলাদেশ।

তবে, দিন যত যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ গড়ার নামে ৩ হাজার কোটি টাকা ব্যয়ে স্যাটেলাইট নির্মাণের সরকারের আসল উদ্দেশ্য ততই বেরিয়ে আসছে। ইতিমধ্যে তার কিছু বহিঃপ্রকাশও ঘটেছে।

জানা গেছে, এই স্যাটেলাইট নির্মাণ প্রকল্পটি একটি রাষ্ট্রীয় প্রকল্প। রাষ্ট্রীয় অর্থ বয়ে এটা নির্মাণ করা হচ্ছে। বিটিআরসির অধীনেই এর নিয়ন্ত্রণ থাকার কথা। কিন্তু, সরকার কৌশলে এই স্যাটেলাইট নিয়ন্ত্রণের দায়িত্ব সেই দরবেশ খ্যাত সালমান এফ রহমানের হাতেই দিয়েছে। যার মাধ্যমে সরকার ইতিপূর্বে শেয়ারবাজার থেকে এক কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো বিটিআরসির নিকট থেকে ফ্রিকোয়েন্সি নিতে হয়। এই স্যাটেলাইটের নিয়ন্ত্রণের দায়িত্ব সালমান এফ রহমানের কোম্পানি বেক্সিমকোকে দেয়ার কারণে টিভি চ্যানেলগুলোকে এখন থেকে বেক্সিমকো থেকে ফ্রিকোয়েন্সি নিতে হবে। তাই ফ্রিকোয়েন্সি বাবদ যত আয় হবে সবই যাবে বেক্সিমকোর কোষাগারে।

খোঁজ নিয়ে জানা গেছে, রাষ্ট্রীয় এত বড় একটি প্রকল্প বেসরকারি কোম্পানিকে দেয়ার ক্ষেত্রেও কোনো নিয়মনীতি মানা হয়নি। কোনো টেন্ডার ছাড়াই সরকার বেক্সিমকোকে এটা দিয়েছে। এমনকি বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদও স্বীকার করেছেন যে এটা কীভাবে বেক্সিমকোকে দিয়েছে তিনিও জানেন না।

অ্যানালাইসিস বিডির অনুসন্ধানে জানা গেছে, টেন্ডার ছাড়াই স্যাটেলাইট নিয়ন্ত্রণের দায়িত্ব বেক্সিমকোকে দেয়ার পেছনে যিনি পর্দার আড়াল থেকে কলকাঠি নেড়েছেন তিনি হলেন প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয়। মূলত জয়ের নির্দেশেই তথ্যমন্ত্রণালয় কোনো প্রকার টেন্ডার আহ্বান করা ছাড়াই বেক্সিমকোকে স্যাটেলাইট নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণ রাষ্ট্রীয় অর্থ লুটপাটের সরকারের আরেকটি মেগা প্রকল্প। সরকারের এই স্যাটেলাইট প্রকল্প একদিন রাষ্ট্রের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়াবে বলেও মনে করছেন তারা।

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • ৫০ হাজার টাকার বেতনেও চালেনা না সংসার

    0 shares
    Share 0 Tweet 0
  • Enjoy 100 percent free Slots From the Ports From Las vegas Online casino

    0 shares
    Share 0 Tweet 0
  • Better Real money Web based casinos

    0 shares
    Share 0 Tweet 0
  • Advantages and Disadvantages of Zero Coupon Bonds

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD