মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

গণহারে পদোন্নতি চলছেই!

ডিসেম্বর ১৪, ২০১৭
in Home Post, slide, জাতীয়
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

প্রশাসনের বিভিন্ন সেক্টরে পদ খালি না থাকা সত্ত্বেও কিছু দিন পর পরই গণহারে পদোন্নতি দেয়া হচ্ছে। একটি পদের বিপরীতে যুক্ত হচ্ছেন অনেক কর্মকর্তা। পদবি পেলেও তারা বসার জায়গা পাচ্ছেন না। তাই বড় পদবি নিয়েও আগের পুরনো পদের কাজই করছেন। পদের মর্যাদা অনুযায়ী কাজ না পাওয়ায় এনিয়েও প্রশাসনে ক্ষোভ বিরাজ করছে।

এমন অবস্থায় আজ ফের পদোন্নতি দেয়া হলো পুলিশে। অতিরিক্ত পুলিশ সুপার থেকে ৯৬ জন পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পুলিশ সুপার (এসপি) করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। এর মাধ্যমে এই পুলিশ কর্মকর্তারা বেতন স্কেলের ৫ম গ্রেডে উন্নীত হলেন।

গত সোমবার যুগ্ম সচিব পদমর্যাদার ১২৮ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়। অতিরিক্ত সচিবের স্থায়ী পদ ১১১টি হলেও নতুন পদোন্নতিপ্রাপ্তদের নিয়ে এ পদে কর্মকর্তার সংখ্যা দাঁড়িয়েছে ৫৬০। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। জানা গেছে, নির্ধারিত পদসংখ্যার চেয়ে কর্মকর্তার সংখ্যা বেশি হওয়ায় অধিকাংশ কর্মকর্তাকেই আগের পদেই পদায়ন (ইন সি টু) করা হবে।

এর আগে গত বছরের ২৭ নভেম্বর ৫৩৬ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব ও উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছিল। তারও আগে ওই বছরের মে মাসে এই তিন পদে আরও ২১৭ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। ২০১৫ সালের জুন মাসে উপ-সচিব, যুগ্ম-সচিব এবং অতিরিক্ত সচিব পদে আরও ৮৭৩ কর্মকর্তাকে পদোন্নতি দেয় সরকার। গত ২৩ এপ্রিল ২৬৭ জন জ্যেষ্ঠ সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেয় সরকার।

জানা যায়, ২০১৪ সালের ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসার পর থেকেই প্রশাসন নির্ভর হয়ে পড়ে সরকার। বিশেষ করে পুলিশ প্রশাসন। বিরোধীদল যাতে মাঠে নামতে না পারে সেজন্য সরকার র‌্যাব-পুলিশ ও বিজিবিকে দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বলা যায় র‌্যাব-পুলিশই সরকারকে এখন টিকিয়ে রেখেছে। এজন্য র‌্যাব-পুলিশ ও বিজিবিকে সরকার সর্বোচ্চ সুযোগ সুবিধা দিচ্ছে। দেয়া হচ্ছে গণহারে প্রমোশনও।

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • খালেদা জিয়ার জামিনের আদেশ রোববার

    0 shares
    Share 0 Tweet 0
  • কী বার্তা দিয়ে গেলেন জাতিসংঘের মহাসচিব?

    0 shares
    Share 0 Tweet 0
  • আজ শহীদ আব্দুল মালেকের শাহদাতবার্ষিকী

    0 shares
    Share 0 Tweet 0
  • গণকবর থেকে রোহিঙ্গাদের লাশ সরিয়ে ফেলছে সেনারা

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD