বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

খালেদাকে হয়রানি করতেই সরকারি কব্জায় নিম্ন আদালত?

ডিসেম্বর ১, ২০১৭
in Home Post, slide, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

আদালতে উপস্থিত না হওয়ায় জামিন বাতিল করে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় আজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বকশিবাজারে স্থাপিত বিশেষ আদালত।

কারণ হিসেবে জানা গেছে, খালেদা জিয়ার আজ আদালতে উপস্থিত হয়ে অসমাপ্ত জবানবন্দি প্রদান ও জামিন আবেদন করার কথা ছিল। কিন্তু, বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর ডাকা হরতাল চলায় নিরাপত্তার কারণে তিনি যথা সময়ে আদালতে উপস্থিত হতে পারেন নি। তার আইনজীবীরা আবেদন করেছিলেন যে তিনি দুপুর ২ টায় আদালতে উপস্থিত হবেন। কিন্তু, আদালত তাদের আবেদন গ্রহণ না করে খালেদা জিয়ার জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

এ গ্রেফতারি পরোয়ানা নিয়ে এখন রাজনৈতিক অঙ্গন, আইনজ্ঞসহ সব মহলে সমালোচনার ঝড় বইছে।

প্রশ্ন উঠেছে, যে মামলাটি দীর্ঘদিন যাবত চলে আসছে সেই মামলায় বিচারকরা ২ ঘণ্টা ধৈর্য ধরতে পারলেন না কেন? মামলাটি নিষ্পত্তির জন্য বিচারকরা এত তাড়াহুড়ো করছেন কেন? বিচারকরা কি নিজ থেকে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন নাকি উপরের নির্দেশে করেছেন?

আর নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ সরকার কেন হাতে রাখতে চাইছে এটাও আজ প্রমাণ হয়েছে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। তাদের মতে বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করতেই সরকার অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখছে।

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অধস্তন আদালতের বিচারকদের আচরণ ও শৃঙ্খলাবিধি গেজেট আকারে প্রকাশের জন্য বহুবার তাকিদ করার পরও সরকার সেটা করেনি। বিচারপতি সিনহা পদত্যাগ করার পর আইনমন্ত্রণালয় তড়িগড়ি করে নিজেদের মতো করে একটা শৃঙ্খলাবিধির খসড়া গেজেট করে তা সুপ্রিমকোর্টে জমা দিয়েছে। সরকার যেভাবে চাইছে সুপ্রিমকোর্টও সেটা মেনে নিয়েছে।

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • জনাব খন্দকার গোলাম ফারুক, নাকে খত দিন!

    0 shares
    Share 0 Tweet 0
  • দুদক নিয়ে অ্যানালাইসিস বিডির সংবাদে টনক নড়ল আদালতের

    0 shares
    Share 0 Tweet 0
  • মাদরাসাশিক্ষা সম্পর্কে আপনি কতটুকু জানেন?

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD