• যোগাযোগ
শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

মাদকের কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর আত্মসমর্পণ!

নভেম্বর ১৬, ২০১৭
in Home Post, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

বর্তমানে দেশে সমস্যাগুলোর মধ্যে অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে মাদক। এটাকে এখন নীরব সন্ত্রাসও বলা যায়। দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য। শুধু মাদক সেবন করেই মানুষ মরছে না, মাদকের ব্যবসা দখল নিয়েও এখন প্রতিনিয়ত বিভিন্ন স্থানে খুনোখুনি হচ্ছে।

এদিকে, প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে মাদক ও ইয়াবাসহ যারা ধরা পড়ছে তাদের অধিকাংশই ক্ষমতাসীন দলের লোক। যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে তারা জড়িত। আর মাদকের গডফাদার হিসেবে যিনি সারাদেশে এক নামে পরিচিত তিনিও কক্সবাজারের সরকার দলীয় সংসদ সদস্য।

অপরদিকে, সরকার সব সময়ই বলে আসছে যে তারা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তবে, বাস্তবাতা দেখে মনে হচ্ছে সরকারের এসব তৎপরতা শুধু কাগজে কলমেই। সরকার এনিয়ে হাক ডাক ছাড়লেও বাস্তবে মাদক এখন সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। যার বাস্তব প্রমাণ বুধবার সংসদে দেয়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্য।

দাপুটে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন, ইয়াবায় দেশ ছেয়ে গেছে। মিয়ানমার থেকে ইয়াবা এসে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। কিন্তু ঠেকানো কঠিন হয়ে পড়েছে। মাদক নিয়ন্ত্রণে অনেক ব্যবস্থা নেয়ার পরও বান্দরবানের একটা দুর্গম এলাকায় নজরদারি করতে পারি না। এর ভয়াবহতা অনেক, এটা এখন একটা সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এখন ঘুরে দাঁড়াতে হবে জনসাধারণকে। আমরা সব শিক্ষা প্রতিষ্ঠানকে বলেছি এ বিষয়ে যাতে শিক্ষার্থীদের বলে। এছাড়া মসজিদের খুতবায় এ বিষয়ে বলার জন্য বলা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয় যে, মাদক এখন আর সরকারের নিয়ন্ত্রণে নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর এ অসহায়ত্ব প্রকাশ করা নিয়ে এখন ব্যাপক সমালোচনা হচ্ছে।

সচেতন মানুষ বলছেন, মাদক ব্যবসায়ীরা কি রাষ্ট্রের চেয়ে বেশি ক্ষমতাধর? তারা এত ক্ষমতা পেল কোথায়? তাহলে রাষ্ট্র কি মাদক ব্যবসায়ীদের নিকট আত্মসমপর্ণ করলো?

কেউ কেউ বলছেন, সরকারের এমপি-মন্ত্রীরাই এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ভারত-মিয়ানমার থেকে যত প্রকারের মাদক দেশে আসছে এসব নিয়ন্ত্রণ করে সরকারদলীয় কিছু গডফাদার। এজন্য সরকার মাদক নিয়ন্ত্রণ করতে পারছে না। পুলিশ-বিজিবি দিয়ে রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করতেতো কোনো সমস্যা হচ্ছে না। মাদক নিয়ন্ত্রণ করতে পারছে না কেন? কারণ, সরকারের উচ্চ পর্যায়ের লোকজন এর সঙ্গে জড়িত।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD