রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

নির্বাচনে সেনা মোতায়েন চায় জাতীয় পার্টি

অক্টোবর ৯, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সেনা মোতায়েনসহ ৮ দফা দাবি জানিয়েছে জাতীয় পার্টি।

সোমবার রাজধানী আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে দলটি এ দাবি জানায়।

প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে জাতীয় পার্টির পক্ষে নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

২৬ সদস্যের প্রতিনিধিদলে আরও অংশ নেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, জিএম কাদের, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি প্রমুখ।

দলসূত্রে জানা গেছে, সেনা মোতায়েন ছাড়াও দলটির প্রস্তাবের মধ্যে রয়েছে- নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনের কাজে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। নির্বাচনের তফসিল ঘোষণার পর সংসদ ভেঙে দিতে হবে। আনুপাতিক হারে সংসদে প্রতিনিধিত্বকারী সব দলের সদস্যকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে।

এ ছাড়া দলীয় প্রধানের সুপারিশের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের মন্ত্রী নিয়োগ করতে হবে। সিডিউল ঘোষণার পর জেলা-উপজেলা পর্যায়ে বিতর্কিত কর্মকর্তাদের মাঠে রাখা যাবে না। প্রার্থীর নির্বাচনী ব্যয় ৮ লাখ টাকা করতে হবে।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মতামত নিতে নির্বাচন কমিশন ধারাবাহিক সংলাপের আয়োজন করেছে। এরই অংশ হিসেবে জাতীয় পার্টি সংলাপে অংশ নিল সোমবার।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

জাতীয়

জামায়াত-এনসিপি ঐক্য: এনসিপির আদর্শিক আপমৃত্যু নাকি ইনসাফের যাত্রা?

জানুয়ারি ১০, ২০২৬
Home Post

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫
Home Post

সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

আগস্ট ১০, ২০২৫

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • প্রধানমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ আলেম সমাজ

    0 shares
    Share 0 Tweet 0
  • বিতর্কিত আজিজের সাক্ষাৎকার নিয়ে লে. কর্নেল মুস্তাফিজের বিশ্লেষণ

    0 shares
    Share 0 Tweet 0
  • ৫০ হাজার টাকার বেতনেও চালেনা না সংসার

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • আল্লামা সাঈদী রহ.-কে ৪ বার গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছিল

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

রাজনীতিতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ ফ্যাসিবাদী জামানার সিলসিলা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জামায়াত-এনসিপি ঐক্য: এনসিপির আদর্শিক আপমৃত্যু নাকি ইনসাফের যাত্রা?

জানুয়ারি ১০, ২০২৬

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫

সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

আগস্ট ১০, ২০২৫

জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

মে ৩১, ২০২৫

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD