শুক্রবার, জুন ১২, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের ব্যর্থতার সমালোচনা টিআইবির

অক্টোবর ৮, ২০১৭
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

আজ রবিবার এক বিবৃতিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা পরিস্থিতি সামলাতে ব্যর্থতার জন্য জাতিসংঘের নিন্দা করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সর্বশেষ রোহিঙ্গা সংকট সম্পর্কে আগে থেকেই অবগত ছিল জাতিসংঘ। এর পরেও সময়মতো সঠিক ভূমিকা না রাখার কারণে সাম্প্রতিক রোহিঙ্গা সংকট প্রকট আকার ধারণ করেছে। এ ব্যর্থতার জন্য জাতিসংঘের নিন্দা করেছে টিআইবি।

আজ প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানায় টিআইবি। এ বিষয়ে গার্ডিয়ানের একটি সংবাদের লিংক সংযুক্তি হিসেবে প্রদান করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

গার্ডিয়ানের সে সংবাদে বলা হয়, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের অধীনে নিরপেক্ষ বিশেষজ্ঞদের দিয়ে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছিল। রাখাইন রাজ্যে নতুন করে সহিংসতা শুরু হওয়ার আগেই ওই বিশেষজ্ঞরা প্রতিবেদন জমা দিয়েছিলেন। সেই প্রতিবেদনে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের নীতির সমালোচনা করা হয়। তবে জাতিসংঘ ওই প্রতিবেদনের সুপারিশগুলো নিয়ে কাজ করার বদলে তা চেপে যাওয়ার চেষ্টা করে।

জাতিসংঘের ওই প্রতিবেদনটি নিয়ে সঠিক সময়ে কাজ করার ক্ষেত্রে ব্যর্থতার কারণেই সাম্প্রতিক রোহিঙ্গা সংকট প্রকট হয়েছে বলে দাবি করে টিআইবি।

টিআইবি সংবাদ বিজ্ঞপ্তিতে জাতিসংঘের এ  নিষ্ক্রিয় থাকার ঘটনায় ব্যাখ্যা দাবি করে। বিশেষ করে জাতিসংঘ যা করার কথা বলে, সেটিই করতে না পারার ব্যাপারে ব্যাখ্যা দেওয়া উচিত। জাতিসংঘও জবাবদিহির ঊর্ধ্বে নয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের ওই প্রতিবেদনটি অবশ্যই প্রকাশ করা উচিত এবং এই ব্যর্থতার জন্য যাঁরা দায়ী, তাঁদের বিচারের আওতায় আনা উচিত।

সূত্র: টিআইবি ওয়েবসাইট

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • কী বার্তা দিয়ে গেলেন জাতিসংঘের মহাসচিব?

    0 shares
    Share 0 Tweet 0
  • খালেদা জিয়ার জামিনের আদেশ রোববার

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির প্রাপ্ত ভোট বিস্ময়কর ঠেকছে মানুষের কাছে

    0 shares
    Share 0 Tweet 0
  • জ্বালানী তেল দিয়ে জনগণের পকেট কাটছে সরকার

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD