রবিবার, জুন ৭, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

উখিয়ায় নৌকাডুবিতে শিশুসহ ১৪ রোহিঙ্গার মৃত্যু

সেপ্টেম্বর ২৮, ২০১৭
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সৈকতের এক কিলোমিটার দক্ষিণে পাটোয়ারটেক উপকূলে আজ বৃহস্পতিবার বিকেলে নৌকাডুবির ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে ১৩ জন। নিহত ব্যক্তিরা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। নিহত ব্যক্তিদের মধ্যে আটজন শিশু, চারজন নারী ও দুজন পুরুষ রয়েছেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের প্রথম আলোকে বলেন, সন্ধ্যা পর্যন্ত সমুদ্র উপকূল থেকে ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সবাই রোহিঙ্গা বলে শনাক্ত করা হয়েছে।

স্থানীয় জালিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, নৌকাডুবির ঘটনায় সন্ধ্যা পর্যন্ত ৫৩ জনকে উদ্ধার করা হয়েছে। আরও ১৩ জন রোহিঙ্গা নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী পাটোয়ারটেক এলাকার জেলে জলিল আহমদ ও মোস্তাক আহমদ বলেন, বিকেল পাঁচটার দিকে রোহিঙ্গাদের নিয়ে একটি ইঞ্জিন নৌকা আসতে থাকে। তখন উপকূলে বৃষ্টিপাত হচ্ছিল এবং উত্তাল ঢেউয়ে নৌকাটি দুলছিল। একসময় নৌকাটি পাটোয়ারটেক সৈকতের পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ১৪ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন সমুদ্র থেকে অন্তত ৫০ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে। আরও কিছু রোহিঙ্গা ভাটার টানে ভেসে গেছে। কিন্তু সন্ধ্যার অন্ধকারে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

উদ্ধার একজন রোহিঙ্গা মো. জাফর (২৬) বলেন, রাখাইন রাজ্যের বুচিডংয়ের মাইডং এলাকা থেকে বৃহস্পতিবার সকালে ৮০ জন রোহিঙ্গা একটি নৌকায় ওঠে। দুপুরে নৌকাটি টেকনাফের নাফ নদী অতিক্রম করে সেন্ট মার্টিন উপকূলের কাছাকাছি চলে আসে। এ সময় দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের কবলে পড়ে নৌকাটি। বিকেল পাঁচটার দিকে উখিয়ার পাটোয়ারটেক উপকূলে এসে নৌকাটি উল্টে যায়। নিখোঁজ রোহিঙ্গার মধ্যে তাঁর পরিবারের চার সদস্য (২ বোন ও ২ ছেলে) নিখোঁজ রয়েছে। স্ত্রী রোকেয়া খাতুন, দুই ছেলে ও দুই বোন নিয়ে তিনি ওই নৌকায় ওঠেন।

ইনানী পুলিশ ফাঁড়ির এসআই স্টালিন বড়ুয়া বলেন, ঝোড়ো হাওয়া অথবা উত্তল ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি উল্টে যায়। স্থানীয় জেলেদের সহযোগিতায় সন্ধ্যা পর্যন্ত ১৪ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রোহিঙ্গার লাশ উদ্ধারের চেষ্টা চলছে।

এর আগে টেকনাফ ও উখিয়ার নাফ নদী ও বঙ্গোপসাগরে ২৩টির বেশি নৌকাডুবির ঘটনায় ১১২ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে শিশু আছে ৫৮ জন, নারী ৩১ ও পুরুষ ২৩ জন।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • কী বার্তা দিয়ে গেলেন জাতিসংঘের মহাসচিব?

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • খালেদা জিয়ার জামিনের আদেশ রোববার

    0 shares
    Share 0 Tweet 0
  • ওবায়দুল কাদেরকে ঢাকার গুম তালিকা দিলেন রিজভী

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD