রবিবার, আগস্ট ৯, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

উল্টো পথে প্রতিমন্ত্রী-সচিবের গাড়ি, আটকালেন দুদক চেয়ারম্যান

সেপ্টেম্বর ২৪, ২০১৭
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে আজ বিকেল চারটার দিকে হঠাৎ করেই দাঁড়ালেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তাঁর উদ্যোগে পুলিশ সেখানে উল্টো পথে চলা গাড়ি ও মোটরসাইকেল আটকানো শুরু করল। দুই ঘণ্টা ধরে চলা এ অভিযানে মামলা ও জরিমানা করা হয়েছে ৫০টি যানবাহনকে। এর মধ্যে ৪০টিই সরকারি গাড়ি।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে যেসব গাড়ির জরিমানা ও মামলা করা হয়েছে তার মধ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের গাড়ি থেকে শুরু করে সচিব, বিচারক, সরকারি দলের নেতা, পুলিশ ও সাংবাদিকদের গাড়িও রয়েছে।

পুলিশের ঢাকা মহানগর পুলিশের ট্রাফিকের রমনা অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. আলাউদ্দিন জানান, বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলা অভিযানে ৫০টির মতো গাড়ির জরিমানা করা হয়েছে ও মামলা দেওয়া হয়েছে। এর মধ্যে ৪০টিই সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের গাড়ি।

অভিযান চলাকালে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মোসলেহউদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • শুভ হিজরি নববর্ষ ১৪৪৫

    0 shares
    Share 0 Tweet 0
  • ক্রসফায়ার উত্থান করেছিলো স্বৈরাচারী শেখ মুজিব

    0 shares
    Share 0 Tweet 0
  • আবারো সমালোচনায় ইসলাম বিদ্বেষী ও নারীলিপ্সু সেই নাহিদ রেইন্স!

    0 shares
    Share 0 Tweet 0
  • দুদক নিয়ে অ্যানালাইসিস বিডির সংবাদে টনক নড়ল আদালতের

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD