বুধবার, আগস্ট ২৬, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

রাখাইনে রেডক্রসের ত্রাণবহরে বৌদ্ধদের বোমা নিক্ষেপ

সেপ্টেম্বর ২১, ২০১৭
in Home Post, আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইনে রেডক্রসের মানবিক সহায়তায় বাধা সৃষ্টি করেছে বৌদ্ধ দাঙ্গাকারীরা। তারা ত্রাণবাহী নৌকায় ইটপাথর ও হাতবোমা নিক্ষেপ করে বাধা সৃষ্টি করে। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়েছে।

বুধবার বিকেলে এ ঘটনা ঘটে বলে খবর দিয়েছে বার্তাসংস্থা এপি।

এতে বলা হয়, বুধবার দিনের শেষের দিকে আন্তর্জাতিক রেডক্রস নৌকায় করে মানবিক ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে যেতে থাকে রাখাইনের ওইসব এলাকায়, যেখানে রোহিঙ্গা মুসলিমরা তাদের বাড়িঘর ছেড়েছেন। কিন্তু পথে তাদের গতিরোধ করে প্রায় ৩০০ বৌদ্ধ। তারা ইটপাথর ও হাতবোমা নিক্ষেপ করে বাধা সৃষ্টি করে।

পুলিশ কর্মকর্তা ফায়ো ওয়াই কাইওয়া বলেছেন, এ সময় তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। তবে কেউ হতাহত হয়নি এতে। রাখাইন রাজ্যের রাজধানী সিতওয়েতে এ ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, ২৫ আগস্ট শুরু হওয়া সহিংসতায় রাখাইনের কমপক্ষে চার লাখ ২১ হাজার রোহিঙ্গা পালিয়ে আশ্রয় নিয়েছে বাংলাদেশে। রোহিঙ্গা নির্মূলের বৌদ্ধ-সেনাদের অভিযানে এ পর্যন্ত দেশটিতে গণহত্যার শিকার হয়েছে অন্তত ৫ হাজার মুসলিম। সেখানে নৃশংস হত্যাযজ্ঞ ও নির্যাতন চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। তাদের সঙ্গে জড়িত বৌদ্ধ সম্প্রদায়ও। নৃশংসভাবে হত্যা করা হচ্ছে মানুষ। গণধর্ষণ করা হচ্ছে নারী, যুবতী, কিশোরীদের।

এরপরও তাদেরকে বাঁচতে দেয়া হচ্ছে না। খুঁচিয়ে খুঁচিয়ে মারা হচ্ছে। কুপিয়ে কুপিয়ে অঙ্গ প্রত্যঙ্গ ছিন্নভিন্ন করা হচ্ছে। পুড়িয়ে দেয়া হচ্ছে গ্রামের পর গ্রাম। এসব বিষয়ে সাক্ষ্য দিচ্ছে আন্তর্জাতিক সব সংগঠন, জাতিসংঘ।

সূত্র: শীর্ষনিউজ

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • Balloonies Okc In the Oklahoma Town, Okay 73122

    0 shares
    Share 0 Tweet 0
  • IQR Improving Inventory Performance

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD