বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

ভারত ও চীনের কাছে যান, প্রধানমন্ত্রীকে ফখরুল

সেপ্টেম্বর ১০, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

রোহিঙ্গা সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ও চীনের সঙ্গে নিবিড় আলোচনার তাগিদ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হল রুমে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এই তাগিদ দেন।

জাতীয়তাবাদী মহিলা দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

‘সরকারকে কূটনৈতিক প্রক্রিয়া গ্রহণ করতে হবে দ্রুততার সঙ্গে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য। মানবতার বিরুদ্ধে অবস্থান নেওয়া ঠিক হবে না। কূটনৈতিক ব্যবস্থার মাধ্যমেই এই সমস্যার সমাধান হতে পারে। প্রয়োজনে প্রধানমন্ত্রীকেই বিভিন্ন দেশগুলোতে সফরে যেতে হবে। আজকে ভারত ও চীনের কথা বলা হচ্ছে- বারবার। তারা মিয়ানমার সরকারকে সমর্থন দিচ্ছে। তাদের কাছেও যেতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে এটার জন্য আমাদের কী ভয়াবহ পরিণতি আসছে’, বলেন ফখরুল।

‘আওয়ামী লীগ সরকার রোহিঙ্গা ইস্যুতে কার্যকর ব্যবস্থা না নিয়ে তারা ভয় পাচ্ছে। তারা বলে যাচ্ছে, রোহিঙ্গাদের সঙ্গে অস্ত্র ও জঙ্গি আসছে,  যা আমাদেরকেও উৎকণ্ঠিত এবং আতঙ্কিত করছে’, যোগ করেন বিএনপির মহাসচিব।

আগামী সাধারণ নির্বাচন নিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের মতো আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে, যে সরকার নির্বাচনকালীন নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে। এ ছাড়া নির্বাচন কমিশনও নিরপেক্ষ হতে হবে।’

‘সংকট সমাধানে সুষ্ঠু নির্বাচন দরকার। কিন্তু আওয়ামী লীগ সেদিকে যেতে রাজি নয়। আমরা নির্বাচন করতে চাই, নির্বাচনে ভয় পাই না। কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে ভয় পায় বলেই তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চায়। আওয়ামী লীগ ভালো করেই জানে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে না।’

সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবি আবদুল হাই শিকদার, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মহিলাবিষয়ক সম্পাদক নূরে আরা সাফা, মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, ঢাকা জেলা মহিলা দলের আহ্বায়ক সাবিনা ইয়াসমিন, সাবেক সংসদ সদস্য (এমপি) রওশন আরা ফরিদ, চট্টগ্রাম জেলা মহিলা দলের সভাপতি জেলী চৌধুরী এবং নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রহিমা শরীফ মায়া প্রমুখ।

আলোচনা সভা সঞ্চালনা করেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

সূত্র: এনটিভি অনলাইন

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    মে ৪, ২০২৬

    শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    মে ২, ২০২৬

    হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    এপ্রিল ২০, ২০২৬

    বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    এপ্রিল ১৮, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD