• যোগাযোগ
বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

হঠাৎ প্রধান বিচারপতির আয়-ব্যয়ের তদন্ত কেন?

আগস্ট ২৫, ২০১৭
in Home Post, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের মাধ্যমে বিচারপতিদের অপসারণ করার ক্ষমতা হারিয়েছে সরকার। এ রায়ের পর সরকার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ গোটা বিচার বিভাগের ওপর ক্ষুব্ধ হয়ে উঠেছে। বিশেষ করে প্রধান বিচারপতি এসকে সিনহাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সরকারের মন্ত্রী-এমপি ও সরকারদলীয় নেতারা ইচ্ছেমত গালিগালাজ করছেন। রায় পরিবর্তনের জন্য সরকার প্রধান বিচারপতির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে যাচ্ছে।

জানা গেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান বিচারপতির বাসায় গিয়ে তাকে ধমক দিয়ে এসেছেন। রাষ্ট্রপতির মাধ্যমেও সরকার প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে বলেছেন। আওয়ামী লীগের নেতারা প্রধান বিচারপতিকে পদত্যাগের জন্য আল্টিমেটামও দিয়েছেন। সর্বশেষ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা গওহর রিজভী বুধবার রাতে সুপ্রিকোর্টে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করে তাকে অনুরোধ করেছেন পদত্যাগ করতে।

খোঁজ নিয়ে জানা গেছে, রায় পরিবর্তন ও প্রধান বিচারপতির পদত্যাগের বিষয়ে সরকারের সকল চেষ্টাই ব্যর্থ হয়েছে। প্রধান বিচারপতি তার অবস্থানে অনঢ় রয়েছেন। তাই, সরকার এখন প্রধান বিচারপতিকে হেনস্তা করতে এনবিআর ও বাংলাদেশ ব্যাংককে বেছে নিয়েছে। এই দুই প্রতিষ্ঠানকে প্রধান বিচারপতির আয়-ব্যয়ের তদন্ত করতে নির্দেশ দিয়েছে সরকার।

জানা গেছে, সরকারের নির্দেশের পর প্রধান বিচারপতির পরিবারের আর্থিক বিষয়াদি খতিয়ে দেখছে জাতীয রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ ব্যাংক। বিচারপতি সিনহা হাইকোর্টে বিচারপতি হিসেবে শপথ নেওয়ার আগে যথাযথ ভাবে আয়কর দিয়েছেন কিনা তাও খতিয়ে দেখছে জাতীয় রাজস্ব বোর্ড। একই সঙ্গে তাঁর স্ত্রী, দুই কন্যা এবং তাঁর শ্যালকের বার্ষিক আয়কর বিবরণী নিরীক্ষা করছে তারা।

বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দুই কন্যা। একজন ভারতে থাকেন, অন্যজন থাকেন অস্ট্রেলিয়ায়। তারা কীভাবে চলেন, বাংলাদেশ থেকে বৈধ অবৈধ পথে তাঁদের কোনো টাকা পয়সা পাঠানো হয়েছে কিনা। সে ব্যাপারে তদন্ত শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।

এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান বলেছেন, ‘জাতীয় রাজস্ব বোর্ড যেকোনো ব্যক্তিরই আয়ের উৎস এবং তাঁর আয়-ব্যয়ের সামঞ্জস্য খতিয়ে দেখতে পারে। এটাই আমাদের কাজ। এর মধ্যে অন্যকোনো যোগসূত্র খুঁজতে যাওয়া ঠিক না।’

অপরদিকে, বিচারপতি সিনহা এবং তাঁর পরিবার অবৈধ পন্থায় কোনো অর্থ দেশের বাইরে পাঠিয়েছেন কিনা সে ব্যাপারে তদন্ত শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ‘ফিন্যান্সিয়াল ইনটেলিজন্স ইউনিট (বিএফআইইউ) এই তদন্ত কাজ করছে। গত সপ্তাহে অর্থমন্ত্রণালয় একটি অভিযোগের পরিপ্রক্ষিতে ‘বিষয়টি’ খতিয়ে দেখার জন্য বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেয়। ফিনান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের কাজ হলো অবৈধ অর্থ বিদেশ পাচার খতিয়ে দেখা।

হঠাৎ করে প্রধান বিচারপতি ও তার পরিবারের সদস্যদের আয়-ব্যয়ের তদন্ত করায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সরকার প্রধান বিচারপতিকে দুর্নীতিগ্রস্ত বানিয়ে তাকে অপসারণ করতেই এমন উদ্যোগ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সরকারের এ উদ্যোগে বর্তমান সৃষ্ট সংকট আরও জটিল আকার ধারণ করবে বলেও মনে করছেন তারা।

 

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • কোটাবিরোধী আন্দোলন : ছাত্র সংগঠনগুলোর অবস্থান কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD