• যোগাযোগ
রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

শুধু ২ জনই বিশ্বজিৎকে হত্যা করেছিল?

আগস্ট ৭, ২০১৭
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

বহুল আলোচিত পুরান ঢাকার দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে। ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির ডাকা হরতালের দিন পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে ছাত্রলীগের সন্ত্রাসীরা চাপাতি দিয়ে কুপিয়ে বিশ্বজিৎকে এমন নির্মম, নিষ্ঠুর, নির্দয় ও নৃসংশভাবে হত্যা করেছিল, যার ভিডিও ফুটেজ দেখে মানুষ হয়েছিলো বাকরুদ্ধ।  ভিডিও দেখেই ভয়ে চিৎকার করে উঠেছিলো মানুষ।

সেদিন ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী চাপাতি, হকিস্টিক, লোহার রড দিয়ে প্রকাশ্যে দিবালোকে টেলিভিশন চ্যানেলের ক্যামেরার সামনে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে বিশ্বজিৎকে। সে নিজেকে একজন হিন্দু বলে দাবি করার পরও ছাত্রলীগের সন্ত্রাসীরা সেদিন দমেনি। এঘটনার পর দেশীয় ও আন্তর্জাতিক চাপের মুখে পড়ে আওয়ামী লীগ সরকার।

পরে আলোচিত এ হত্যাকাণ্ড নিয়ে মামলা হলে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক নিজামুল হক আটজনকে ফাঁসি ও ১৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

নিম্ন আদালতের ওই রায়ে নিহত বিশ্বজিতের পরিবারের সদস্যসহ দেশের জনগণও সন্তোষ প্রকাশ করেছিল। এ রায়ের ফলে দেশের মানুষ সরকার এবং আদালতেরও বেশ প্রশংসা করেছে। দেশবাসী ও বিশ্বজিতের পরিবারের সদস্যদের প্রত্যাশা ছিল উচ্চ আদালতেও খুনিদের এ সাজা বহাল থাকবে।

কিন্তু, রোববার উচ্চ আদালতের দেয়া রায়ে দেখা গেছে নিম্ন আদালতে মৃত্যুদণ্ড প্রাপ্ত ৮ জনের মধ্যে ৪ জনের যাবজ্জীবন, ২ জনকে খালাস আর বাকী ২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে।

এ রায় ঘোষণার পর এখন সারাদেশে আদালতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। বইছে সমালোচনার ঝড়ও। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক সমালোচনা।

অনেকেই বলছেন, শুধু দুই জনেই কি বিশ্বজিৎকে হত্যা করেছিল? লাইভ টিভিতে কি সেদিন সবাই ভুল দেখেছিলো?  ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের নেতাকর্মী হওয়ায় তারা মাফ পেয়ে গেল?

আবার কেউ কেউ আশঙ্কা প্রকাশ করে বলছেন, যে ২ জনের দণ্ড বহাল রাখা হয়েছে তারা রাষ্ট্রপতির কাছে ক্ষমা পেয়ে যাবেন। সর্বশেষ দণ্ডপ্রাপ্তের কোটা শূন্যেতেও নেমে আসতে পারে।

এদিকে বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে বিশ্বজিতের বাবা বলেছেন, প্রকাশ্যে দিবালোকে আমার ছেলেকে হত্যা করা হল। এটাই সবচেয়ে বড় প্রমাণ। আমরা উচ্চ আদালতের এই রায়ে আশাহত। বিচার পাওয়া নিয়েও শঙ্কায় আছি।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD