শুক্রবার, মে ২৯, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

‘৫ জনকে ক্রসফায়ার দিয়েছি, ১৪ জনের লিস্ট করেছি’

জুলাই ১৯, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

এ পর্যন্ত মোট ৫ জনকে ক্রসফায়ারে দিয়েছেন এবং ১৪ জনের লিষ্ট করেছেন বলে স্বীকার করেছেন ঢাকার সাভার এলাকার বর্তমান আওয়ামী লীগের এমপি ডা. এনামুর রহমান।

নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে মঙ্গলবার মোবাইল ফোনে মানবজমিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, সাভারে অনেক ক্যাডার আর মাস্তান ছিল। এখন সব পানি হয়ে গেছে। কারও টুঁ শব্দ করার সাহস নেই। ৫ জনকে ক্রসফায়ারে দিয়েছি আরো ১৪ জনের লিস্ট করেছি। সব ঠাণ্ডা। লিস্ট করার পর যে দু’একজন ছিল তারা আমার পা ধরে বলেছে, আমাকে জানে মাইরেন না আমরা ভালো হয়ে যাবো। (ডা. এনামুর রহমানের বক্তব্যের রেকর্ড রয়েছে আমাদের কাছে।)

এলাকায় চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, এখানকার ব্যবসায়ীরা ডাকলেও কেউ চাঁদা নিতে আসেন না। কারণ তারা জানে, এমপি জানলে সমস্যা হবে। ঝুট ব্যবসা নিয়ে আগে কতকিছু হতো। এখন এসব নিয়ে টুঁ শব্দও নেই। প্রধানমন্ত্রী এসবের জন্য আমাকে ডেকে ধন্যবাদ জানিয়েছেন।

ডা. এনামুর রহমান বলেন, আমার মতো কোনো নেতা রাজনৈতিক তৎপরতা চালায়নি। সব সময় এলাকায় থাকি। মানুষের পাশে থাকি। দলের এমন অনেক কর্মসূচি ছিল যা কখনো পালন করা হয়নি। আমি এমপি হওয়ার পর আওয়ামী লীগের সব ধরনের কর্মসূচি পালন করেছি।

তিনি বলেন, আমার প্রতিদ্বন্দ্বীরা আমার বিরুদ্ধে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির প্রমাণ না পেয়ে মুখরোচক বক্তব্য ছড়িয়ে দিচ্ছে। সাভারের এটা কালচার। যেই ভালো কাজ করবে তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ছড়ানো হবে। আমার নির্বাচনী এলাকার মানুষ আমার সম্পর্কে ভালোভাবে জানে। এসব বিষয় নিয়ে আমি মোটেই চিন্তত নই।

সূত্র: মানবজমিন

Save

Save

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • কী বার্তা দিয়ে গেলেন জাতিসংঘের মহাসচিব?

    0 shares
    Share 0 Tweet 0
  • খালেদা জিয়ার জামিনের আদেশ রোববার

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD