শনিবার, মে ২, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

মাদরাসার নামের আগে ‘ক্যাডেট’ ও ‘ইন্টারন্যাশনাল’ নয়

জুলাই ১৬, ২০১৭
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

দেশের কিছু বেসরকারি মাদরাসার নামের আগে ‘ক্যাডেট’ ও ‘ইন্টারন্যাশনাল’ শব্দ বাদ দেয়ার নির্দেশ দিয়েছে সরকার।
আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে আজ মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সহকারি সচিব (মাদ্রাসা-২) মোঃ আবদুল খালেক স্বাক্ষরিত নির্দেশনায় একথা বলা হয়েছে।

নির্দেশনায় অননুমোদিত ক্যাডেট মাদরাসাগুলোকে শিক্ষা কার্যক্রম পরিচালনায় সরকারি অনুমতি নিতে তিন মাস সময়সহ কয়েকটি নির্দেশনা দেয়া হয়েছে।

সিদ্ধান্তগুলো হলো- আগামী তিন মাসের মধ্যে অননুমোদিতভাবে প্রতিষ্ঠিত ক্যাডেট মাদরাসাগুলোকে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য সরকারি অনুমতি নিতে হবে।

প্রতিষ্ঠানের নামকরণ থেকে ক্যাডেট ও ইন্টারন্যাশনাল শব্দ বাদ দিতে হবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত বই পড়া ও পাঠদান নিশ্চিত করতে হবে।

মাদরাসা শিক্ষা অধিদফতর, মাদরাসা শিক্ষা বোর্ড, জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এসব প্রতিষ্ঠান নিয়মিত নজরদারি করবেন।

মাদরাসা ব্যবস্থাপনা কমিটিতে একজন জেলা বা উপজেলা শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি থাকবেন।

জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত আবশ্যিকভাবে পরিচালনা করতে হবে।

জাতীয় দিবসগুলো বাধ্যতামূলকভাবে পালন করতে হবে।

মাদরাসা শিক্ষা অধিদফতরের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শন ও মনিটরিং করতে হবে।

মাদরাসা শিক্ষা বোর্ড থেকে নিবন্ধন নিতে হবে।

ছাত্রছাত্রীদের বেতন-ভাতা ও টিউশন ফি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় নির্ধারণপূর্বক পরিশোধ নিশ্চিত করতে হবে।
প্রতিষ্ঠানগুলো নিয়মিত অডিট কার্যক্রম পরিচালনা করতে হবে।

সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, এনসিটিবি চেয়ারম্যান, মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছাড়াও সব জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং ক্যাডেট মাদ্রাদরাসাগুলোর অধ্যক্ষদের কাছে এ নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে।

সূত্র: নয়াদিগন্ত

সম্পর্কিত সংবাদ

Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

    0 shares
    Share 0 Tweet 0
  • অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    0 shares
    Share 0 Tweet 0
  • বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    0 shares
    Share 0 Tweet 0
  • রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD