• যোগাযোগ
সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

কাতারের জবাবে ক্ষুব্ধ সৌদি আরব: ‘অবরোধ চলবে’

জুলাই ৬, ২০১৭
in Home Post, Top Post, আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

কাতার সৌদি আরবের নেতৃত্বাধীন চার আরব দেশের চূড়ান্ত সময়সীমা প্রত্যাখ্যান করার পর অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে ওই চার দেশ। কায়রোয় এক জরুরি বৈঠকে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা তাদের দাবির প্রতি কাতার ‘নেতিবাচক’ জবাব দেয়ায় দুঃখ প্রকাশ করেন।

গতমাসের গোড়ার দিকে কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে দেশটির ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে সৌদি আরব, মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। একইমাসের শেষ দিকে এসব দেশ অবরোধ তুলে নিতে কাতারকে ১৩ দফা দাবি মেনে নিতে চূড়ান্ত সময়সীমা বেধে দেয়। সে সময়সীমা একবার বাড়ানোর পরও দোহা ওইসব দাবি প্রত্যাখ্যান করার সিদ্ধান্তে অটল থাকে।

চার আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা তাদের বৈঠক শেষে দাবি করেন, পরিস্থিতির গভীরতা ও শোচনীয়তা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে কাতার। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘সময়মতো’ কাতারের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেয়া হবে।

সৌদি আরবের নেতৃত্বাধীন চার আরব দেশ কাতারকে যে ১৩ দফা শর্ত দিয়েছিল সেগুলোর মধ্যে ছিল আল-জাযিরা নেটওয়ার্ক বন্ধ করা, ইরানের সঙ্গে সম্পর্ক কমানো এবং গাজার ইসরাইল বিরোধী প্রতিরোধ আন্দোলন হামাসসহ আরো কিছু সংগঠনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা।

কিন্তু কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুররহমান আলে সানি শুরু থেকেই এসব শর্ত প্রত্যাখ্যান করে আসছিলেন এবং শেষ পর্যন্ত দোহা তার সিদ্ধান্তে অটল থাকে।

সূত্র: পার্সটুডে

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • গণতন্ত্রের গোলকধাঁধা

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • সর্বোচ্চ সংখ্যক ইসরাইলি বিমান ভূপাতিত করেছেন যেই বাংলাদেশি

    0 shares
    Share 0 Tweet 0
  • সেঞ্চুরিয়ান মানিক ও জাবির সেই সময়ের ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD