• যোগাযোগ
শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

ধ্বংস করে দেয়া হয়েছে মসুলের ঐতিহ্যবাহী গ্রেট মসজিদ

জুন ২২, ২০১৭
in Home Post, আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

ইরাকের মসুলে আল নূরী এলাকায় ঐতিহ্যবাহী গ্রেট মসজিদ উড়িয়ে দেয়া হয়েছে বোমায়। এর জন্য পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে।

অনলাইন বিবিসি বলেছে, ইরাকের সেনাবাহিনী দাবি করছে, এ হামলা চালিয়েছে আইএস। অন্যদিকে আইএস দাবি করছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান বোমা মেরে ধ্বংস করে দিয়েছে ওই মসজিদ কমপ্লেক্স।

আইএসের সংবাদ মাধ্যম ‘আমাক’-এ এ বিষয়ে বিবৃতি দেয়া হয়েছে।

উল্লেখ্য, গ্রেট মসজিদ হলো ইরাকের প্রাচীন মসজিদগুলোর অন্যতম। এতে ছিল হেলানো বিখ্যাত মিনার। ২০১৪ সালে এখান থেকে আইএস নেতা আবু বকর আল বাগদাদী তার খেলাফত ঘোষণা করেছিলেন।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদী বলেছেন, পরাজিত আইএস-এর আনুষ্ঠানিক ঘোষণা ছিল এই মসজিদটি উড়িয়ে দেয়া। ঘটনার পর আকাশ থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে মসজিদটি ও এর মিনার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মসুল দখল বিষয়ক অপরাধ বিরোধী ইরাকের কমান্ডার ইনচার্জ বলেছেন, আইএস যখন ঐতিহাসিক আরেকটি অপরাধ সংঘটিত করে তখন ওই মসজিদ থেকে ইরাকি সেনারা ছিল ৫০ মিটার দূরত্বের মধ্যে।

ইরাকে যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কমান্ডার মেজর জেনারেল জোসেফ মার্টিন বলেছেন, আইএস মসুল ও ইরাকের মহান এক সম্পদ ধ্বংস করেছে।

বোমা হামলায় বিধ্বস্ত গ্রেট মসজিদ

তিনি আরো বলেন, এটা মসুল ও সারা ইরাকের মানুষের বিরুদ্ধে একটি অপরাধ। এ কারণেই এই নৃশংস সংগঠনকে ধ্বংস করে দিতে হবে।

উল্লেখ্য, একইভাবে ইরাক ও সিরিয়ায় অনেক ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করে দেয়া হয়েছে। জাতিসংঘের হিসাবে মসুলে এক লাখেরও বেশি মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে আইএস।

আইএসের বিরুদ্ধে ইরাকে লড়াই শুরু হয়েছে ২০১৬ সালের ১৭ই অক্টোবর। এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধবিমানের সহায়তায় লিপ্ত রয়েছে ইরাকের নিরাপত্তা বাহিনী, কুর্দিশ পেশমার্গা, সুন্নি আরব উপজাতির সদস্য ও শিয়া যোদ্ধারা। তাদের সংখ্যা কয়েক হাজার। এ বছরের জানুয়ারিতে মসুলের পূর্বভাগকে আইএসমুক্ত ঘোষণা করে ইরাক সরকার।

সূত্র: মানবজমিন

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD