• যোগাযোগ
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

গণভোট চালু ও বিশেষ ক্ষমতা আইন বাতিল করা হবে

মে ১০, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

বিএনপি ক্ষমতায় এলে দেশে আবার গণভোট চালু এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন বাতিল করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে রূপকল্প ২০৩০ নিয়ে বিএনপির সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বিকেল ৪টা ৫৫ মিনিটে বক্তৃতা শুরু করেন খালেদা জিয়া।

খালেদা জিয়া বলেন, প্রবীণদের পেনশন দেয়া হবে। বেসরকারি পর্যায়ে পেনশন ফান্ড গড়ে তোলা হবে। বিশেষ ভাতা ব্যবস্থা দুর্নীতিমুক্ত করা হবে। অতি স্বল্প আয়ের মানুষের ভাগ্য নিশ্চিত করার লক্ষ্যে সরকারি রেশনিং ব্যবস্থা চালু করা হবে।

তিনি বলেন, বিএনপি বিদ্যুৎ সরবরাহ, পানীয় জলের সরবরাহ, স্বাস্থ্যসেবাসহ সব সেবার মান উন্নত করবে। মুসলিম উম্মাহ ও প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক গড়ে তোলা হবে। অন্য কোনো রাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরে হস্তক্ষেপ করলে তা প্রতিরোধ করবে। বিএনপি অন্য কোনো রাষ্ট্রের অভ্যন্তরে হস্তক্ষেপ বা অন্য কোনো রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হবে না।
প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক, যুগোপযোগী ও সর্বোচ্চ দেশপ্রেমে উজ্জীবিত করে তোলা হবে। যুগোপযোগী জনপ্রশাসন গড়ে তোলা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে। পুলিশ বাহিনীকে স্বাধীন ও গণতান্ত্রিক সমাজের উপযোগী হিসেবে গড়ে তোলা হবে।

বিএনপি চেয়ারপারসন বলেন, বিএনপি ক্ষমতায় এলে সালিশী আদালত পুনঃপ্রতিষ্ঠা করা যায় কি-না তা পরীক্ষা করে দেখা হবে। সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করা হবে। বিচার বিভাগের কার্যকারিতা প্রতিষ্ঠা করে ন্যায়বিচার নিশ্চিত করা হবে। বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ বাতিল করা হবে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অবসান হবে। সব ধরনের কালাকানুন বাতিল করা হবে।

সংবাদ সম্মেলনে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নাগরিক মূল্যবোধ ও মানুষের মর্যাদায় বিশ্বাসী। মুক্তিযুদ্ধের মূলমন্ত্র তুলে ধরতে দৃঢ় প্রতিজ্ঞ। বিএনপি বিতর্কিত ও অগণতান্ত্রিক বিধান প্রয়োজনীয় সংস্কার করবে। জাতীয় সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে।

দলের শীর্ষ নেতারা ছাড়াও বিএনপি নেতৃত্বাধীন জোটের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন।

এ ছাড়া দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা ওই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন। সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিসহ ২১টি দেশের দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত আছেন।

সূত্র: নয়াদিগন্ত

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD