শনিবার, মে ১৬, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home আন্তর্জাতিক

সোমালিয়ায় জঙ্গি ভেবে মন্ত্রীকে গুলি করে হত্যা!

মে ৪, ২০১৭
in আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

সোমালিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে দেশটির এক মন্ত্রী (৩১) নিহত হয়েছেন।

গণপূর্তমন্ত্রী আবাস আবদুল্লাহি শেখকে জঙ্গিগোষ্ঠীর সদস্য সন্দেহে গুলি করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খবর বিবিসির।

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে প্রেসিডেনশিয়াল প্যালেসের কাছে বুধবার নিজের গাড়ির ভেতর গুলিবিদ্ধ হয়ে নিহত হন আবাস আবদুল্লাহি শেখ।

দেশটির রাষ্ট্রীয় বেতারের খবরে বলা হয়েছে, এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি মোহামেদ ইথিওপিয়া সফর সংক্ষিপ্ত করে বৃহস্পতিবার দেশে ফিরেছেন।

আবাস আবদুল্লাহি শেখ দেশটির শরণার্থী শিবিরে বেড়ে উঠেছেন। গত নভেম্বরে তিনি দেশটির কনিষ্ঠ এমপি নির্বাচিত হন। আর চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি মন্ত্রীর দায়িত্ব পান।

পুলিশের মেজর নুর হোসাইন বলেন, নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাস্তায় গাড়ি আটক করে তল্লাশি চালাচ্ছিলেন। এ সময় ওই গাড়িটি জঙ্গি কেউ চালাচ্ছিল সন্দেহে পুলিশ গুলি চালায়।

মোগাদিসু মেয়রের মুখপাত্র আবদিফাতাহ ওমর হালানে বলেন, নিরাপত্তা বাহিনীর গুলি ভুল করে মন্ত্রী আবাস আবদুল্লাহি শেখের গাড়িতে লেগে যায়। এতে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়।

প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি মোহামেদ জানিয়েছেন, আবাস আবদুল্লাহি শেখের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

বিক্ষোভের মধ্য দিয়ে ১৯৯১ সালে মোহাম্মদ সাঈদ বারি সরকারের পতনের পর থেকেই সোমালিয়ায় সংঘাত অব্যাহত রয়েছে। সম্প্রতি সেখানে আল-কায়েদার অনুসারি পরিচয়ে আল-শাহাব নামে জঙ্গিগোষ্ঠীর তৎপরতা বেড়ে গেছে।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬
slide

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগে মহা আতঙ্ক!

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD