বুধবার, আগস্ট ২৬, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home আন্তর্জাতিক

দেশে তৈরি প্রথম বিমানবাহী রণতরী ভাসালো চীন

এপ্রিল ২৬, ২০১৭
in আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

উত্তর কোরিয়া নিয়ে সৃষ্ট উত্তেজনা ও দক্ষিণ চীন সাগরে নিয়ে সৃষ্ট উদ্বেগের মধ্যে দেশে তৈরি প্রথম বিমানবাহী রণতরী জলে নামালো চীন।

বুধবার সকালে ভাসানো এই বিমানবাহী রণতরীটি এর আগে ইউক্রেইন থেকে কেনা অপর বিমানবাহী রণতরীটির সঙ্গে যোগ দিবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

২০২০ সালের আগে এটি সামরিক বাহিনীর দায়িত্বে নিয়োজিত হবে না বলে ধারণা করা হচ্ছে।

বিমানবাহী রণতরীটির নকশা চীনেই করা হয়েছে এবং উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের দালিয়ান বন্দরের শিপইয়ার্ডে এটি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।

প্রাথমিকভাবে রণতরীটির নাম ‘টাইপ 001A’ রাখা হয়েছে বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

লিয়াওনিং নামের চীনের প্রথম বিমানবাহী রণতরীটি সাবেক সোভিয়েত ইউনিয়নে তৈরি। সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর ওই রণতরীটির কাজ বন্ধ হয়ে যায়। ইউক্রেইনের একটি শিপইয়ার্ডে অর্ধসমাপ্ত অবস্থায় পরে থাকা রণতরীটি কিনে সংস্কার করে ২০১২ সালে নিজেদের বাহিনীতে কমিশন্ড করে চীনের পিপলস লিবারেশ আর্মি-নেভি।

রোববার চীনা নৌবাহিনীর ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এর পরপরই দ্বিতীয় বিমানবাহী রণতরী জলে নামালো বাহিনীটি।

নতুন এই রণতরীটি দৈর্ঘ্যে ৩১৫ মিটার, পাশে ৭৫ মিটার। ৭০ হাজার টনের এই রণতরীটি সর্বোচ্চ ৩১ নট গতিতে এগিয়ে যেতে পারবে।

২০১৩ সালে এর নির্মাণ কাজ শুরু করা হয়েছিল। মাত্র পাঁচ বছরের মধ্যেই এর নির্মাণ কাজ শেষ করা হয়।

সূত্র: বিডিনিউজ

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • Balloonies Okc In the Oklahoma Town, Okay 73122

    0 shares
    Share 0 Tweet 0
  • IQR Improving Inventory Performance

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD