• যোগাযোগ
শনিবার, অক্টোবর ১০, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

দেশ এখন বেহেস্তের বাগান

শেখ হাসিনার দু:শাসনে দেশের মানুষের প্রাণ এখন ওষ্ঠাগত। এরপরও হাসিনার মন্ত্রীরা বলছে-বাংলাদেশের মানুষ নাকি এখন বেহেস্তের বাগানে প্রবেশ করেছে। কিছুদিন আগে হাসিনার পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছিল-বাংলাদেশের মানুষ নাকি এখন বেহেস্তে বসবাস করছে।

মে ১, ২০২৩
in Home Post, Top Post, রাজনীতি
দেশ এখন বেহেস্তের বাগান
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক:

২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে ফখরুদ্দিন-মইনুদ্দিনের সহযোগিতায়, ২০১৪ সালের ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের মাধ্যমে ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে ব্যাপক ভোট ডাকাতি অর্থাৎ দিনের ভোট রাতে করে ক্ষমতায় এসে বিগত ১৪ বছরে আওয়ামী লীগ কি করেছে সেটা আর নতুন করে বলার দরকার নাই। দু:শাসন, অপশাসন, অত্যাচার-নির্যাতন, গুম-খুন-হত্যা, দুর্নীতি, লুটপাট, চুরি-ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মানুষের জমি দখল ও সন্ত্রাসী কার্যক্রম কাকে বলে দেশের মানুষ তা সংজ্ঞা ও উদাহরণসহ দেখার সুযোগ পেয়েছে। শেখ মুজিবের দু:শাসন দেখার সুযোগ যাদের হয়নি তারা এখন তার মেয়ে হাসিনার শাসন প্রাণভরে দেখছে।

এক কথায় বললে-শেখ হাসিনার দু:শাসনে দেশের মানুষের প্রাণ এখন ওষ্ঠাগত। এরপরও হাসিনার মন্ত্রীরা বলছে-বাংলাদেশের মানুষ নাকি এখন বেহেস্তের বাগানে প্রবেশ করেছে। কিছুদিন আগে হাসিনার পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছিল-বাংলাদেশের মানুষ নাকি এখন বেহেস্তে বসবাস করছে। এরপর মানুষের সমালোচনার মুখে মোমেন পল্টি খেয়ে বললেন-আমি সেই অর্থে বেহেস্ত বলিনি। আর শনিবার শেখ হাসিনার আরেক মন্ত্রী (স্বরাষ্ট্রমন্ত্রী) আসাদুজ্জামান খান কুমিল্লায় একটি অনুষ্ঠানে বলেছেন-একটা অবস্থা থেকে আমরা বেহেস্তের বাগানে প্রবেশ করেছি। শেখ হাসিনার একক নেতৃত্বের দ্বারাই এটা সম্ভব হয়েছে।

সরকারের মন্ত্রীরা বিএনপি-জামায়াতের শাসনামলকে দু:শাসন আর তাদের শাসনামলকে বেহেস্তের সাথে তুলনা করছেন। তাদের দাবি-বাংলাদেশের মানুষ বেহেস্তবাসীদের মতো সুখে-শান্তিতে আছে। কিন্তু বাস্তবতা কি বলছে?
প্রতিদিন গণমাধ্যম ওপেন করলেই দেখা যাচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ছিনতাই, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, হল দখল, মানুষ হত্যা, ধর্ষণ ও নারী নির্যাতনের খবরে পত্রিকার পাতা ভরা। এমন কোনো দিন নাই যেদিন হাসিনার সোনার ছেলেদের অপরাধ-অপকর্মের সংবাদ গণমাধ্যমে ছাপা হয়নি।

জেলা শহর ও গ্রামগঞ্জের সাধারণ মানুষ আওয়ামী সন্ত্রাসীদের ভয়ে সর্বদা আতঙ্কে থাকে। বিশেষ করে এই হায়েনাদের ভয়ে স্কুল-কলেজ পড়ুয়া মেয়েরা বেশি আতঙ্কে থাকে। আর দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের হলগুলো এখন পতিতালয়ে পরিণত হয়েছে। এটার নামই কি বেহেস্তের বাগান?

গণতন্ত্রের নামে শেখ হাসিনা দেশে একটা চরম স্বৈরাচারী ও বাকশালী শাসন কায়েম করেছে। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের রাজনৈতিক অধিকার শুধু কেড়ে নেয়নি, তাদের ব্যক্তিগত ব্যবসা-বাণিজ্য এবং চাকরির অধিকারও কেড়ে নিয়েছে। বিএনপি-জামায়াতের হাজার হাজার নেতাকর্মী গ্রেফতারের ভয়ে বাসায় রাত কাটাতে পারে না। বাসায় গেলেই হাসিনার পুলিশ বাহিনী অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে যায়। তারা ঠিকমতো ব্যবসা-বাণিজ্যও করতে পারছে না। এমনকি বিএনপি-জামায়াতের নেতাকর্মীদেরকে বাসায় না পেলে হাসিনার পুলিশ সদস্যরা পরিবারের লোকদেরকে ভয় দেখায়। এটার নামই কি হাসিনার বেহেস্তের বাগান?

আর বাকস্বাধীনতা? হাসিনার বেহেস্তে মানুষের কোনো বাকস্বাধীনতা নাই। শেখ হাসিনা ও তার এমপি মন্ত্রীরা যা খুশি তাই করবে। এই দেশ তাদের পৈত্রিক সম্পত্তি। এখানে রাজনীতি করার শুধু তাদেরই অধিকার আছে। তারা লুটেপুটে খাবে। পেটে না ধরলে বিদেশে পাঠাবে। কিন্তু কোনো প্রতিবাদ করা যাবে না। পত্রিকায় লেখা যাবে না। ফেসবুকে পোস্ট দেয়া যাবে না। এক কথায় শেখ হাসিনা ও তার দলের লোকদের দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে কিছুই বলা যাবে না। আর বললে পরিণাম হবে-চার দেয়ালের কুঠুরি ঘর। আর বেহেস্তের বাগানের দরজায় হাসিনা ডিজিটাল নিরাপত্তার নামে একটি আইন ঝুলিয়ে রেখেছে। একটু নড়াচড়া করলেই গ্রেফতার করে জেলে। শেখ হাসিনার বেহেস্তের বাগানটা কত সুন্দর না?

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD