মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

ভারতে প্রথম হামলা চালাল আইএস! উচ্চ সতর্কতা জারি

মার্চ ৮, ২০১৭
in Home Post, Top Post, আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

অনেক দিন ধরেই ভারতে নিজেদের সংগঠন বাড়ানোর চেষ্টা চালাচ্ছিল জঙ্গি গোষ্ঠী আইএস। এবারে ছোট একটি বিস্ফোরণের মাধ্যমে ভারতে তাদের উপস্থিতি জানান দিল কুখ্যাত এই জঙ্গি গোষ্ঠী। মঙ্গলবার সকালে ভোপাল-উজ্জয়ন প্যাসেঞ্জার ট্রেনে একটি ছোট বিস্ফোরণে দশজন যাত্রী আহত হন। ভারতে এটি প্রথম আইএস হামলা বলে জানাচ্ছেন তদন্তকারীরা।

মধ্যপ্রদেশের শাজাপুরে এই হামলার পরেই মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ থেকে সন্দেহভাজন ছয় আইএস জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরা করে উত্তরপ্রদেশের লখনউয়ের ঠাকুরগঞ্জ এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে এনকাউন্টারে সইফুল্লা নামের এক জঙ্গিকে খতম করে এটিএস এবং এনএসজি কম্যান্ডোরা। প্রায় এগারো ঘণ্টা ধরে এই এনকাউন্টার চলে।

মৃত ওই আইএস জঙ্গির ঘরের ভিতর থেকে আটটি স্বয়ংক্রিয় বন্দুক, বোমা বানানোর সরঞ্জাম এবং প্রায় সাড়ে ছয়শো রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। এছাড়াও বাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে আইএস-এর পতাকা, পাসপোর্ট। মৃত জঙ্গির আরো দুই সঙ্গীর খোঁজ করছে পুলিশ।

আইএস জঙ্গি গোষ্ঠীর যে মডিউল-এর সদস্যরা ট্রেনে এই হামলা চালিয়েছে, তাদেরকে এমন হামলা চালানোর জন্য সরাসরি কোনও নির্দেশ দেওয়া হয়েছিল কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত নন তদন্তকারীরা।

গোটা ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যপ্রদেশ এবং উত্তর প্রদেশ প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে রিপোর্টও পাঠানো হচ্ছে। ঘটনার পরেই দিল্লি, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাটের মতো রাজ্যে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। রেলেও বাড়ানো হয়েছে নিরাপত্তা।

গত এক বছরে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আইএস-এর নিয়োগ করা প্রায় ষাটজন জঙ্গিকে গ্রেফতার করেছে বিভিন্ন নিরাপত্তা এজেন্সি। এবারে সরাসরি ভারতে এই কুখ্যাত জঙ্গি গোষ্ঠীর হামলায় কেন্দ্রীয় গোয়েন্দারাও উদ্বিগ্ন।

এক শীর্ষ গোয়েন্দাকে উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদপত্রে দাবি করা হয়েছে, প্যাসেঞ্জার ট্রেনে ছোট বিস্ফোরণ আসলে আইএস-এর ট্রায়াল রান। ভবিষ্যতে ভারতে তারা বড়সড় হামলার ছক করছিল বলেই মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ধৃতদের জেরা করে ভারতে তাদের মগজধোলাই কারা করেছে, সেই আইএস শীর্ষ জঙ্গিদের নাগাল পেতে চান তদন্তকারীরা। সেই কারণেই লখনউ থেকে সইফুল্লাকে জীবিত অবস্থায় ধরার চেষ্টা করে এটিএস। কিন্তু লঙ্কার গুঁড়ো মেশানো বোমা, কাঁদানে গ্যাস ফাটিয়েও তাকে আত্মসমর্পণ করাতে পারেনি পুলিশ। উল্টে পুলিশকে লক্ষ্য করে প্রায় পঞ্চাশ রাউন্ড গুলি চালায় সে।

দিল্লি, মুম্বই, বেঙ্গালুরুর মতো শহরে এর আগেও হামলার ছক কষেছিল আইএস। কিন্তু সেই সমস্ত হামলার ছকই বানচাল করে দিয়েছিলেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দারা।

সূত্র : এবেলা

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • Balloonies Okc In the Oklahoma Town, Okay 73122

    0 shares
    Share 0 Tweet 0
  • IQR Improving Inventory Performance

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD